প্যারিসে "বাসন্তী সুন্দরী" নির্বাচিত হলেন মুন্নী খন্দকার

প্যারিসে “বাসন্তী সুন্দরী” নির্বাচিত হলেন মুন্নী খন্দকার

প্যারিসে "বাসন্তী সুন্দরী" নির্বাচিত হলেন মুন্নী খন্দকার
প্যারিসে “বাসন্তী সুন্দরী” নির্বাচিত হলেন মুন্নী খন্দকার

এন আই মাহমুদঃ প্যারিসের এবারের বসন্ত উৎসবে বাসন্তী শিল্পী নির্বাচিত হয়েছেন ইউরোপখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী মুন্নী খন্দকার। ফ্রান্সের সামাজিক সংগঠন বন্ধন আয়োজন করে এ অনুষ্ঠানের।

বিদেশের মাটিতে যেন বাংলার বসন্তের চিরচেনা রুপ হয়ে ধরা দেন স্বনামধন্য এই কণ্ঠশিল্পী। সম্প্রতি
সঙ্গীতের মাধ্যমে দেশীয় সংষ্কৃতির বিস্তার, নারি জাগরণ ও নানাভাবে বাংলাদেশী কমিউনিটিতে অবদানের জন্য সম্প্রতি ইউরোপের জনপ্রিয় নিউজপোর্টাল নবকণ্ঠ তাকে “নবকণ্ঠ সঙ্গীতা পদক”-এ ভুষিত করে।

প্যারিসের বিখ্যাত ফ্যাশন হাউজ “বি-এলিগ্যান্ট উইথ প্রিয়” এর পক্ষ থেকে নির্বাচিত “বাসন্তী সুন্দরী” মুন্নী খন্দকারকে পুরুষ্কৃত করা হয়। পুরষ্কার তুলে দেন ফ্যাশন হাউজটির সিএইও প্রিয় ধ্রুব।

এ অনুষ্ঠানে বন্ধনের সভাপতি খ্যাতনামা শিল্পী শিউলী গিয়াস সহ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাসন্তী সুন্দরী নির্বাচিত হয়ে ও পুরষ্কার পেয়ে আবেগে আপ্লুত মুন্নী খন্দকার সকল মহল কে ধন্যবাদ জানিয়ে উচ্ছাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ ধরণের সম্মাননা ও আয়োজন শিল্প-সংষ্কৃতির চর্চায় পুরো কমিউনিটিকে উৎসাহ যোগাবে বলে দৃড় বিশ্বাস ব্যক্ত করেন।

উল্লেখ্য নির্বাচিত বাসন্তী সুন্দরী মুন্নী খন্দকার ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে বাংলা সংগীত ও সংষ্কৃতির বিকাশে দীর্ঘদিন উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ‘নবকণ্ঠ সঙ্গীতা’ পদকে ভূষিত হন।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.