নবকণ্ঠ ডেস্কঃ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইউরোপ সহ সমগ্র বিশ্বে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় ইতালির ভেনিসে আনন্দ ঘন পরিবেশে উৎসবের আমেজে ঈদ পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এদিন ভেনিসে ঈদের দিন কর্মদিবসের ফলে পরিবারের সাথে কুশল বিনিময় ও ঈদের নামাজ আদায় করেই কাজে চলে যেতে হয়েছে অনেককেই।
ভেনিসে অবস্থিত বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭ টায় প্রথম ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এরপর এখানে ধারাবাহিক ভাবে আরো ৪ টি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া মারগেরা মসজিদের অধীনে খেলা মাঠে চারটি, বিয়া পিয়াভে মসজিদে দুইটি, পুরাতন জামে মসজিদে তিনটি, কমিউনিটি নেতা মনোয়ার ক্লার্কের উদ্যোগে হলরুমে দুইটি ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়। ভেনিসে এই বছর খোলা মাঠে ও মসজিদ গুলোতে সবমিলিয়ে প্রায় পনেরোটি ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
ভেনিসের সবচেয়ে বড় প্রায় দুই হাজার মুসল্লিদের উপস্থিতিতে জবানী ফের লা উমানিতার আয়োজনে ও লা-পাছে মসজিদের উদ্যোগে খোলা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি ঈদের নামাজে মুসলিমদের লক্ষ্যণীয় সংখ্যক উপস্থিতি ছিল।
ঈদের নামাজ সুন্দর ভাবে সুস্থ অবস্থায় আদায় করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন প্রবাসীরা। নামাজ শেষে দেশে থাকা পরিবারের নিকট ফোনে কুশল বিনিময় করতে ব্যস্ত সময় পার করতে দেকা গেছে অনেকেই। ঈদ আনন্দের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশী সহ বিশ্বের সকল মুসলিম ভালো থাকুক এমনটাই কামনা করেন সকলেই।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
