ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ ইতালির ভেনিসে বৃহত্তর সিলেট সমিতির আয়োজনে ঈদের দিন বিকেলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন বিকালে আবহাওয়া কিঞ্চিৎ প্রতিকূলে থাকায় নির্ধারিত স্থান স্থানীয় একটি পার্কের পরিবর্তে বাংলাদেশি একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি আয়োজিত হয়।

প্রবাসে শত কর্মব্যস্ততার মাঝে পরিবার পরিজন নিয়ে এমন আয়োজন উপস্থিত সবাইকে অভিভূত করেছে। যা দেশ থেকে হাজার মাইল দূরে থেকে ঈদ উদযাপনের বেদনা একটু হলেও প্রশমিত করেছে হাজারও প্রবাসীর মনে। এই আয়োজনের মধ্য দিয়ে ঈদ আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছেন উপস্থিত সকলে। অনুষ্ঠানে আগত প্রবাসী নারী সদস্যরা বাসায় তৈরি রকমারি খাবার নিয়ে আসেন ও আগতদের মধ্য বিতরণ করেন যা আয়োজনকে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ করে তুলে।

বৃহত্তর সিলেট সমিতির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে সমিতির কার্যকরী কমিটির সকল সদস্যের সহযোগিতায় ও উপদেষ্টামণ্ডলীর উপস্থিতিতে সমিতির নারী নেতৃবৃন্দদের একাগ্র চেষ্টায় সর্বোপরি ঈদ আনন্দের এই পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবে পরিণত হয়।

আয়োজনটিতে শিশু কিশোরদের কবিতা ছড়া ও কেরাত পরিবেশনা ছিল অন্যন্য উদ্যোগ পাশাপাশি নারীদের তৈরী খাবারের আয়োজনও বিমুগ্ধ করেছে উপস্থিত সকলকে। সমিতির পক্ষ থেকে সকল নারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় ।

পরিশেষে নানান আয়োজন, আড্ডা ও ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যমে এবং ভবিষ্যতে কমিউনিটিকে আরো সুসংহত করার প্রত্যয় জানিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

 

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.