ফ্রান্স বাংলা স্কুলের উদ্যোগে প্যারিসে উদযাপিত হল বাংলা নববর্ষ

ফ্রান্স বাংলা স্কুলের উদ্যোগে প্যারিসে উদযাপিত হল বাংলা নববর্ষ

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের প্যারিসে জাকজমকপূর্ণ ভাবে উদযাপন করা হলো বাংলা নববর্ষ ১৪৩১। ফ্রান্স বাংলা স্কুলের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে পালিত হয় বর্ষ বরণের এই অনুষ্ঠানটি।

অনুষ্ঠানের শুরুতে স্কুল আঙিনায় মঙ্গল শোভা যাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ কারীরা বিভিন্ন রংবেরং এর প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে হাজির হন। এসময় তারা এসো হে বৈশাখ গানটি গেয়ে স্কুল প্রাঙ্গন প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানে আরো ছিলো বাংলা গান, আবৃতি, নৃত্যানুষ্ঠান সহ আরো নানা আয়োজন।

ফ্রান্স বাংলা স্কুলের উদ্যোগে প্যারিসে উদযাপিত হল বাংলা নববর্ষ

স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ

শিক্ষার্থী অভিভাবক সকলের সমন্বয়ে চলছে আনন্দ শোভাযাত্রা
শিক্ষার্থী অভিভাবক সকলের সমন্বয়ে চলছে আনন্দ শোভাযাত্রা

ফ্রান্স-বাংলা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃ্ন্দের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  লা কর্নভ মেরি’র মেয়রের এডজয়েন্ট বেটি সেন্ট হুবার্ট (Betty Saint Huber), ডানিয়েল ডোনাল্ড (Daniel Dholand) ও মেরিন বৌভেট (Marine Bouvet)।

এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সমাজিক সংগঠনের নেতৃবৃ্ন্দরা।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রনি, সহ সভাপতি দেব দুলাল চৌধুরী, অজয় দাস, যগ্ম-সাধারণ সম্পাদক বলরাম রাজ, জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিমু হক, হুমায়ুন কবির, ক্রীড়া সম্পাদক ইয়াছিন হক, প্রচার সম্পাদক মিঠু নন্দী, সম্মানিত সদস্য রবিউল ইসলাম শামীম সহ আরো অনেকে।

আরও উপস্থিত ছিলেন ফ্রেঞ্চ-বাংলা স্কুলের শিক্ষক ফাতেমা খাতুন, সুমা দাস, মতিউর রহমান, মিতালী দে।
ফ্রান্স আওয়ামীলীগ- এর সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, সাংগঠনিক সম্পাদক সেলিম শীলু, মারুফ অমিত।

আয়োজকরা আরো জানান শিকড়কে ধরে রাখতে ও বাংলার ইতিহাস ও সংস্কৃতিকে লালন করতেই তাদর এই আয়োজন। বৈশাখ বাঙালির সার্বজনীন ও শিখরের সাথে সম্পৃক্ত রাখার উৎসব। সে শিখর যাতে কোন ক্রমে বিচ্যূত হতে না পারে সে প্রত্যাশা ব্যাক্ত করেন অনুষ্ঠানে আগত অথিতিরা।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *