নবকণ্ঠ সঙ্গীতা পদকে ভূষিত হলেন ফ্রান্স প্রবাসী ৬ শিল্পী

নবকণ্ঠ সঙ্গীতা পদকে ভূষিত হলেন ফ্রান্স প্রবাসী ৬ শিল্পী

নবকণ্ঠ সঙ্গীতা পদকে ভূষিত হলেন ফ্রান্স প্রবাসী ৬ শিল্পী
নবকণ্ঠ সঙ্গীতা পদকে ভূষিত হলেন ফ্রান্স প্রবাসী ৬ শিল্পী

এন আই মাহমুদঃ  ফ্রান্স প্রবাসী ৬ বাংলাদেশী শিল্পী পেলেন “নবকণ্ঠ সঙ্গীতা পদক”। এ পদক প্রদানের মাধ্যমে দীর্ঘদিন ধরে ফ্রান্সের শিল্পাঙ্গনে নজরুলগীতি, দেশাত্মবোধক, আধুনিক ও দেশীয় নানা সঙ্গীতের বিস্তার ও বিকাশে অবদান রাখা শিল্পীদের সম্মাননা দেয়া হল।

ইউরোপখ্যাত জনপ্রিয় নিউজ পোর্টাল নবকণ্ঠ এর আয়োজনে সহযোগী সম্পাদক নয়ন মামুনের সভাপতিত্বে প্যারিসের প্যারিস-বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ সম্মাননা অনুষ্ঠান।

জনপ্রিয় উপস্থাপিকা প্রিয় এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেম। প্রধান অতিথি তার বক্তব্যে নবকণ্ঠের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, নবকণ্ঠ শুরু থেকেই শিল্প সংষ্কৃতির বিকাশে এক দশক যাবৎ কমিউনিটিতে নানাভাবে যে উদাহরণ তৈরী করে আসছে তা সত্যিই প্রশংসার দাবীদার। এক্ষেত্রে নবকণ্ঠের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

নবকণ্ঠ সঙ্গীতা পদক গ্রহন করছেন শিল্পীবৃন্দ
নবকণ্ঠ সঙ্গীতা পদক গ্রহন করছেন শিল্পীবৃন্দ

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নবকণ্ঠ সম্পাদক আবু তাহির, সুনামগঞ্জ সমাজকল্যান সমিতির সাবেক সভাপতি নুরুল আবেদীন, ইপিবিএ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোতালেব খান, স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সভাপতি নজরুল

ইসলাম চৌধুরী, বাংলা অটো গ্রুপের চেয়ারম্যান, সালাম হোসেইন রহমান, ছাতক-দোয়ারা জনকল্যাণ পরিষদ ফ্রান্সের সভাপতি মনোয়ার হোসেন মুজাহিদ, প্যারিস নগর আওয়ামীলীগ এর যুগ্ম সম্পাদক শাহ আলম মায়া, ঢাকা বিভাগ এসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর আলম মঞ্জু ও স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাকিল সরকার।

অতিথিবৃন্দের সাথে শিল্পীবৃন্দ
অতিথিবৃন্দের সাথে শিল্পীবৃন্দ

নবকণ্ঠ সঙ্গীতা পদক প্রাপ্ত শিল্পীরা হলেন, নিলুফার ফেরদৌস শিউলী (ফোক সঙ্গীত), শ্রমন বিভোবানন্দ সাগর (নজরুল সঙ্গীত), মুন্নী খন্দকার (আধুনিক গান), নিলীমা গীতা (নজরুল সঙ্গীত), বরণ বড়ুয়া (উচ্চাঙ্গ সঙ্গীত) এবং গৌতম বিশ্বাস (রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, শাস্ত্রীয় সঙ্গীত সহ সব ধরণের বাংলা গান)।

পদকপ্রাপ্ত শিল্পীবৃন্দ তাদের অনুভূতি জানাতে গিয়ে উচ্ছাস প্রকাশ করেন, নবকণ্ঠের এ আয়োজন ও সম্মাননা চির স্মরণীয় হয়ে থাকবে বলে তারা উল্লেখ করেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.