
নবকণ্ঠ ডেস্কঃ গত রবিবার ফ্রান্সে বসবাসকারী জাতীয়তাবাদী দল সমর্থক হাজারো প্রবাসী পরিবারের উৎসবমুখর উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেলো এক আনন্দময় বনভোজন অনুষ্ঠানের।
প্যারিসের উপকন্ঠে লা করনভ পার্কে এই বনভোজন অনুষ্ঠানে আয়োজন করা হয়।
দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিলো মধ্যাহ্নভোজ, শিশু কিশোর ও নারী পুরুষদের অংশগ্রহণে নানান খেলাধুলা সহ অন্যান্য অনেক প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড। অনুষ্ঠানটি পরিচালনা করেন খান আলম, ইব্রাহীম তারা, ইছমাইল হোসেন বাবু ও এখলাছ উদ্দীন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ইলিয়াছ কাজল। উপস্থিত সকল প্রবাসীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা কবির হোসেন পাটোয়ারী।
বনভোজনটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির জৈষ্ঠ্য সহসভাপতি এইচ. এম. এ. রহিম, সহ সভাপতি রুহুল আমীন আব্দুল্লা, সহসভাপতি মাহবুবুল আলম রাংগা, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বিএনপি নেতা আঃ রহিম, আমজাদ হোসেন (এজিএস), ইকবাল হোসেন আলী, মোর্শেদ আলম, জাহাংগীর আলম মিলন, আমিনুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা, মোশারফ হোসেন, মোঃ নাসিম আঃ রব রানা, আল আমিন (জি এস), বাবু, কামরুল হাসান ভূঁইয়া, বোরহান সরকার মির্জ্জা সুমন, মোঃ হুমায়ন কবির, খালেদ হোসেন বাবলু, জাহেদ হোসেন জ্যাকি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম, শোহরাব হোসেন, মাসুদ খান, জাকির হোসেন (মামুন), কিরণ, মেহেদী হাসান (রনী), তানভির, মনজু, ফারুক হোসেন, মোঃ রুবেল, হুমায়ন রশিদ এনাম, মোঃ হাতেম, রুবেল, নাইমুর রশিদ বিপ্লব সহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
এসময় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে সম্প্রতি প্রদত্ত কারাদণ্ড রায়ের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এ রায়ের মাধ্যমে আওয়ামী সরকারের ফরমায়েশী রায়ের দৃষ্টান্ত স্থাপিত হলো যা বিচার বিভাগ দলীয়করণের আরেকটি নিকৃষ্ট নজির।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
