কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সমুদ্র সৈকত ভ্রমণ ও বনভোজন সম্পন্ন

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সমুদ্র সৈকত ভ্রমণ ও বনভোজন সম্পন্ন

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সমুদ্র সৈকত ভ্রমণ ও বনভোজন সম্পন্ন
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সমুদ্র সৈকত ভ্রমণ ও বনভোজন সম্পন্ন

নবকণ্ঠ ডেস্কঃ গত রোববার কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্স আয়োজন করলো এক আনন্দময় সমুদ্র সৈকত ভ্রমণ। সেই সাথে তারা এক সুন্দর বনভোজনেরও ব্যবস্থা করেছিলো।

এসোসিয়েশনটির সভাপতি আব্দুল হান্নান (কুটি) ভাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান সিদ্দিকীর সঞ্চালনায় এই মনোরম আয়োজন সমূহ সফল হয়।
বনভোজন যাত্রার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনটির প্রচার সম্পাদক এ. কে. এম শাহ খায়রুল।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ছাব্বির আহমেদ চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি হাছান সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক ছাইফুল আলম, উপদেষ্টা পরিষদের সদস্য খায়রুল আমীন খসরু, সাবেক সাধারণ সম্পাদক মো. ময়নুল ইসলাম।
এছাড়াও আরো বক্তব্য রাখেন সহ সভাপতি পারভেজ আহমদ, সহ সভাপতি জিলু খান, সহ সভাপতি ইয়াকুব আলী, সহ সাধারণ সম্পাদক জহিরুল খান পবন, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান সিদ্দিকী, দপ্তর সম্পাদক শাহ নুর সহ সংগঠনটির আরো অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কুলাউড়া ফেয়ারওয়েল এসোসিয়েশন ফ্রান্স নামক এই সংগঠনটি প্রায় প্রতিবছর ই ফ্রান্সে এরূপ নানা বিনোদনমূলক ও অংশগ্রহণমূলক কর্মকান্ড আয়োজনে সচেষ্ট থাকে। যা প্রবাসীদের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে সহায়তা করে।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.