
নবকণ্ঠ ডেস্কঃ যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সাথে ১৫ আগস্ট ফ্রান্সের প্যারিসস্থ বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
প্যারিসের বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এই শোক দিবসের অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের হেড অব চ্যান্সেরী ওয়ালিদ বিন কাশেম।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন, ত্রিপিটক, বাইবেল ও গীতা পাঠ করা হয়।
এরপর, অনুষ্ঠানে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বক্তব্য প্রদান করেন। বক্তব্য প্রদানকালে রাষ্ট্রদূত শোক প্রকাশের পাশাপাশি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন।
এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় রাষ্ট্রপতির বাণী পাঠ করে শোনান অনুষ্ঠানে উপস্থিত দূতাবাসের উর্ধতন কর্মকর্তারা।
এই শোক পালন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেইন কয়েছ, সহ সভাপতি সোহরাব মিরধা, সিনিয়র সহ সভাপতি আবুল কাশেম ও ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মুজিবর রহমান।
এবছর জাতির পিতার ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত হলো। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বংগবন্ধুর দুই কন্য শেখ হাসিনা ও শেখ রেহানা ব্যতীত পরিবারের বাকি সবাইকেই হত্যা করা হয়। সেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান কারণ তারা সেসময় বিদেশে অবস্থান করছিলেন।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

