প্রেসিন্ডেন্টকে বহনকারী কপ্টার বিদ্ধস্তের পেছেনে গোপন রহস্য

প্রেসিন্ডেন্টকে বহনকারী কপ্টার বিদ্ধস্তের পেছেনে গোপন রহস্য

নবকণ্ঠ ডেস্কঃ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দোল্লাহিয়ানসহ আরও কয়েকজন কর্মকর্তার মৃত্যুর পর পেরিয়ে গেছে তিন দিনেরও বেশি সময়। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

জানা যায় ওইদিন উড্ডয়নের সময় আবহাওয়া ছিল একদম স্বাভাবিক। আজারবাইজান-ইরান সীমান্তে একটি বাঁধের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রেসিডেন্ট রাইসি তার সফরসঙ্গীদের নিয়ে তিনটি হেলিকপ্টারে করে ইরানে ফিরছিলেন।

একটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি। তিনি জানান হেলিকপ্টার বহরের নেতৃত্বে ছিলেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট ক্যাপ্টেন মোস্তাফাভি । যাত্রার ৪৫ মিনিট পর তিনি বাকিদের নির্দেশ দেন নিকটবর্তী একটি মেঘের সংস্পর্শ এড়ানোর জন্য হেলিকপ্টারগুলোকে আরও উঁচুতে নিয়ে যেতে।

ইসমাইলি বলেন, ‘মেঘের ওপর ৩০ সেকেন্ড ওড়ার পর আমাদের পাইলট লক্ষ্য করেন, মাঝখানের হেলিকপ্টারটি উধাও হয়ে গেছে।’ এরপর তারা বেশ কয়েকবার রেডিওর মাধ্যমে প্রেসিডেন্টের হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েও যোগাযোগ করতে ব্যর্থ হন। মেঘের কারণে হেলিকপ্টারকে নিচে নামিয়ে আনাও সম্ভব হচ্ছিল না। ইসমাইলি জানান, তারা নিকটবর্তী একটি তামা খনিতে অবতরণ করেন।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনা একটি রহস্যময় পরিস্থিতি তৈরি করেছে। এই দুর্ঘটনা বিভিন্ন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে ইরানের দীর্ঘদিনের পুরোনো এবং রক্ষণাবেক্ষণ সমস্যাযুক্ত হেলিকপ্টারগুলিও এই ঘটনার একটি কারণ হতে পারে। অন্যদিকে, ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অস্থিরতা এই দুর্ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। গত মাসেই ইরান ইসরায়েলের ওপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে।

রাইসির মৃত্যুর ফলে ইরানের রাজনৈতিক পরিসরে একটি শূন্যতা সৃষ্টি হয়েছে এবং সুপ্রিম লিডার আলী খামেনি পরিস্থিতি সামাল দিতে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোখবেরকে অস্থায়ী দায়িত্বে নিযুক্ত করেছেন। আগামী ৫০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই পরিস্থিতি ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষ করে ইরানের পরমাণু চুক্তি এবং আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে নতুন নেতৃত্বের পদক্ষেপগুলি গুরুত্বপূর্ন হয়ে উঠবে।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.