
বসন্তের আমেজকে বিদেশের মাটিতে ফুটিয়ে তুলতে প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেল “বসন্ত উৎসব”। ফ্রান্সের সামাজিক সংগঠন বন্ধনের আয়োজনে অনুষ্ঠিত হয় এ উৎসব।
বন্ধন এর সভাপতি শিউলী গিয়াসের সভাপতিত্বে জনপ্রিয় উপস্থাপিকা বন্ধন এর সাংগঠনিক সম্পাদিকা প্রিয় ধ্রুব এর উপস্থাপনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবুল কাশেম।
এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন ইউরোবাংলা টিভির ব্যবস্থাপণা পরিচালক আবু তাহির, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন ও বন্ধন এর সাধারণ সম্পাদক শিমু।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ বাসন্তী সুন্দরী নির্বাচিত হন নবকণ্ঠ সঙ্গীতা পদক বিজয়ী ইউরোপখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী মুন্নী খন্দকার। তাঁর সম্মানে প্যারিসের বিখ্যাত ফ্যাশন হাউস বি-এলিগ্যান্ট-উইথ প্রিয় এর পক্ষ থেকে তার হাতে পুরষ্কার তুলে দেন প্রতিষ্ঠানের সিইও প্রিয় ধ্রুব।
প্রধান অতিথি তার বক্তব্যে বন্ধন এর বসন্ত উৎসব আয়োজনের প্রশংসা করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান। তিনি এ ধরণের অনুষ্ঠানের মাধ্যমে দেশী সংষ্কৃতি পরবর্তী প্রজন্মের কাছে আরো শক্তভাবে পৌঁছানো সম্ভব বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে আগত শিল্পী থেকে শুরু করে আয়োজক ও দর্শক সকলে অনেক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে মনকাড়া সব সঙ্গীত পরিবেশন করেন নন্দিত কণ্ঠশিল্পী শিউলী গিয়াস, মুন্নী খন্দকার, বরন বড়ুয়া, রঞ্জিত বড়ুয়া, ইমতিয়াজ, তানমিন হান্নান, নিপসি, নিদুয়া ও আদিফা।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
