নবকণ্ঠ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমীর হামজাকে মনোনয়ন দেওয়া হয়েছে। রোববার কুষ্টিয়া শহরের আব্দুল ওয়াহিদ অডিটরিয়ামে জেলা জামায়াতের সমাবেশে এ ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। তিনি দাবি করেন, “৩০০ আসনের প্রায় সবকটিতেই প্রার্থী ঘোষণা সম্পন্ন হয়েছে।”
অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন। জেলা জামায়াতের নেতৃবৃন্দ ও ছাত্রশিবিরের নেতারাও উপস্থিত ছিলেন।
মুফতি আমীর হামজা দেশ-বিদেশে ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত। মোবারক হোসেন তার মনোনয়নকে “আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রার্থীর নির্বাচন” বলে অভিহিত করেন।
মুফতি হামজার জনপ্রিয়তা স্থানীয় ইসলামপন্থী ভোটারদের জামায়াতের পক্ষে নিয়ে আসতে পারে। তবে, জাতীয় পর্যায়ে দলটির ইমেজ ও আইনি জটিলতা তার প্রচারে বাধা সৃষ্টি করবে বলে ধারণা রাজনৈতিক পর্যবেক্ষকদের।
মুফতি আমির হামজার মনোয়ন ঘোষণার পর থেকে জামাআতের তৃণমুল কর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে জামাআত এর এমন সিদ্ধান্তকে স্বাগত জানালেও অনেক জামাআত কর্মী-সমথর্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোস প্রকাশ করতে দেখা যাচ্ছে।
উল্লেখ্য সাম্প্রতিক সময়ে ওয়াজের ময়দানে নানা অসংলগ্ন কথা বলে বিতর্কিত হয়ে আসছেন মুফতি আমির হামজা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজার পুরোনো একটি ওয়জের অংশ বিশেষ ছড়িয়ে পড়েছে সেখানে তাকে দাবি করতে শোনা যায়, তার চৌদ্দ গোষ্ঠি আওয়ামীলীগ করে। এমনকি সেখানে পতিত হাসিনা সরকারের প্রতি নিরুস্কুর সমর্থন ব্যাক্ত করতে দেখা যায়।
এই মনোনয়ন কুষ্টিয়া-৩ আসনে নির্বাচনী সমীকরণ বদলে দেওয়ার পাশাপাশি জাতীয় রাজনীতিতে জামায়াতের ভবিষ্যৎ কৌশলের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
