নবকণ্ঠ ডেস্কঃ জুলাইয়ের গাদ্দারদের ইতিহাস ক্ষমা করবে না এবং জুলাইয়ের প্রধান শক্তিগুলোর বিভাজন সৃষ্টির দায় তাদের, এমনটা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কাইয়ুম।
বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ কথা বলেন।
পোস্টে সাদিক লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী সকল পক্ষের প্রতি আহ্বান—সব ধরনের মান, অভিমান ও ক্ষোভ পাশ কাটিয়ে, জাতীয় স্বার্থে এখনই দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করুন।
গাদ্দারদের দায় দিয়ে তিনি বলেন, ‘জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই— ইতিহাস তোমাদের ক্ষমা করবে না। জুলাইয়ের প্রধান শক্তিগুলোর বিভাজন সৃষ্টির দায় তোমাদেরই।’
‘জুলাই বিপ্লবের শক্তিগুলোর পিঠে ছুরি মেরে তোমরা মূলত দেশকে ছুরিকাঘাতে আহত ও রক্তাক্ত করেছ।’
সাদিক বলেন, ‘এই মুহূর্তে বলব, সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করুন। দ্বিধা নয়—এই লড়াই দেশ ও জনগণের জন্য। আল্লাহ যেন এই জাতিকে সাহায্য করেন এবং সকল ধরনের ক্ষতি ও ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। আমিন।’ তবে সাদিক কাইয়ুম কাকে উদ্দেশ করে এসব বলেছেন, পোস্টে তা উল্লেখ করেননি।
দীপ্ত টিভির অপর এক টকশোতে সাদিক কায়েম আলোচনার এক পর্যায়ে বলেন, প্রফেসর ইউনুস এমন একজনকে মাস্টারমাইন্ড বলে পরিচয় করিয়ে দিছেন তিনি টোটাল জুলাই বিপ্লবটাকে বিভাজনের দিকে নিয়ে গেছেন। উপদেষ্টা মাহফুজ সাম্প্রতিক সময়ে যেসব বক্তব্য দিয়েছেন, ছাত্রজনতাকে যেভাবে হুমকিধামকি দিচ্ছেন এটা পুরোপুরি হাসিনার মতো। উনি যদি হাসিনা হইতে চান তাহলে ঘোষণা দিয়ে হাসিনা হোক। হাসিনাকে আমরা লাথ্যি দিয়ে বের করে দিয়েছি। উনিও যদি হাসিনা হইতে চান তাহলে উনাকেও সেভাবে ডিল করা হবে!”
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

