বোমা হামলার চাইতেও বেশি ফিলিস্তিনি রোগ বালাইয়ে মারা যেতে পারে

নবকন্ঠ ডেস্কঃ গাজায় ইসরায়েলি হামলায় সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেংগে পড়েছে।
এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, ফিলিস্তিন ভূখন্ডের স্বাস্থ্য ব্যবস্থাকে দ্রুত সংস্কার করা না হলে গাজায় বোমা হামলার চেয়ে রোগ-বালাইয়ে বেশি মানুষ মারা যেতে পারে।

ইসরায়েলি হামলায় উত্তর গাজার আল-শিফা হাসপাতালটি ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে এবং সেখানকার কিছু মেডিকেল কর্মীও ইসরায়েলিদের হাতে আটক আছে।

ইতোমধ্যেই, গাজায় ইসরায়েলি হামলায় প্রায় ১৪ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। হাজার হাজার ঘরবাড়ি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। ফলে ছড়িয়ে পড়ছে নানান রোগ-ব্যধি।

গত শুক্রবার থেকে দুই পক্ষের সম্মতিতে ৪ দিনের যুদ্ধ বিরতি শুরু হলেও তা আরো ২ দিন বৃদ্ধি করা হয়েছে। কাতার মধ্যস্থতায় দুই পক্ষই বন্দি বিনিময়ে রাজি হয়েছে যুদ্ধ বিরতি কালে।

তবে বিভিন্ন দেশ ও সচেতন মহল থেকে স্থায়ী যুদ্ধবিরতির জোর দাবি উঠেছে। কারণ গাজায় যে মানবিক অবস্থার সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে স্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন।

 

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *