ইতালির রোমে মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতির আত্মপ্রকাশ, ঐক্য ও সেবার প্রত্যয়

ইতালির রোমে মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতির আত্মপ্রকাশ, ঐক্য ও সেবার প্রত্যয়

নবকণ্ঠ ডেস্ক: ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সম্প্রীতি ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে রাজধানী রোমে ‘মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতি’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।

মন্তেভেরদের একটি স্থানীয় রেস্তোরাঁর হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাইসার আহমেদের সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টা সাজ্জাদ হোসেন চকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদানী ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ডা. আনোয়ার ফরাজী ইমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, বাংলাদেশ সমিতি ইতালির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবু সাইদ ভুইয়া, গোলাপগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জামিলুল আরিফ, সমাজসেবক শহিদুল্লাহ আক্তার, মফিজ তালুকদার ও মনির ভুইয়া।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রেসাক্র শাহজালাল পরিষদের সাবেক সভাপতি ইমরুল চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক রিপন আহমদ, সিলেট বিভাগ কল্যাণ পরিষদের সভাপতি শাহীন আহমদ ও সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাউসার আহমদ, মাদানী স্কুল অ্যান্ড কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জয় সাহা, মন্তেভেরদে ইসলামী সমাজকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সেন্টু ভুইয়া, সিনিয়র সহসভাপতি সাফা খন্দকার, কসবা সমিতির সভাপতি জীবন মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, নবীনগর সমিতির সভাপতি সোহেল রানা, দোহার ঐক্য পরিষদের উপদেষ্টা বুলেট বিশ্বাস, ব্রাহ্মণবাড়িয়া সদর সমিতির প্রধান উপদেষ্টা রিপন শাহ, মন্তেভেরদে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন, কসবা সমিতির উপদেষ্টা বশির আহমেদ, রিয়াজ উদ্দিন, রিয়াজ মোল্লা, মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির আল আমীন, গাজী নাদিমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নতুন কমিটির নেতৃবৃন্দকে প্রবাসীদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের অধিকার ও স্বার্থ সংরক্ষণ, নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চা এবং দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান আরও জোরদার করতে সংগঠনটির কার্যকর ভূমিকা রাখতে হবে।

নবগঠিত কমিটির পক্ষ থেকে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও লক্ষ্য তুলে ধরেন উপদেষ্টা ইউসুফ খান ও এ কে সাকের খান, সাধারণ সম্পাদক খালেদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শওকত হোসেন, সহসভাপতি সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ মুন্না এবং নেতৃবৃন্দ রাহুল আহমেদ, আশরাফুল আলম হৃদয়, শফিউল আলম, ফরহাদ আহমেদ, মাহবুব আলম, তালহা আহমেদ, শিপন আহমেদ, রিফাত আহমেদ, সেলিম আহমেদ, আইয়ুব মিয়া, মাহী আহমেদ তানভীর, সাজ্জাদ হোসেন, আবুল হোসেন, সালমান খান, দুলাল আহমেদ ও আমির হুসেনসহ অন্যান্য সদস্য।

সংক্ষিপ্ত আলোচনায় নেতারা জানান, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করা এবং মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে সংগঠনটি কাজ করে যাবে।

অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত কমিটির সার্বিক সফলতা কামনা করে অতিথিরা শুভেচ্ছা জানান। একই সঙ্গে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থেকে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করতে একযোগে কাজ করার আহ্বান জানান।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.