মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালীর মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালীর মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালীর মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ইতালীর মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপি

ইতালি প্রতিনিধিঃ মনফালকনে গরিঝিয়া শাখা ইতালী বিএনপির উদ্যোগে উদযাপিত হল মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ২৬ মার্চ ২০২২ শনিবার মনফালকনে স্থানীয় একটি হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনফালকনে গরিঝিয়া শাখার উদ্যোগে দিবসটি পালনের আয়োজন করা হয়।

প্রথমে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, বাংলাদেশের জাতীয় সংগীত এবং বিএনপির দলীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান যুক্তরাজ্যে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন।

মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামীম হোসাইনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস, প্রধান বক্তা উপদেষ্টা নুরুল আমিন খন্দকার, বিশেষ বক্তা মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সিঃ সহসভাপতি জিয়াউর রহমান খান সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, শরীফ হোসাইন।
বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন উপদেষ্টা হুমায়ূন কবির সহ আরো অনেকে ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “স্বাধীনতার ঘোষক, স্বাধীনতার স্থপতি, রণাঙ্গনের বীর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবনের মায়া ত্যাগ করে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দেশের স্বার্থে বাংলাদেশকে আলাদা রাষ্ট্র ঘোষণা করেন। যার আহবানে পুরো জাতি উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দীর্ঘ নয় মাস লড়াই করে বাংলাদেশ স্বাধীনতার পূর্ণতা লাভ করে। অথচ এমন স্বাধীনতার ৫০ বছরেও আমরা পরাধীনতার শিকলে বন্দি রয়েছি। দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন প্রায়। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন না করতে পারলে কোনো নির্বাচন কমিশনের অধিনেই নির্বাচন অবাধ সুষ্ঠ করা সম্ভব নয়।”

এই সময় সমাপনী বক্তব্যে মনফালকনে গরিঝিয়া শাখা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক বলেন, “আমি সর্ব প্রথমে ২৫ মার্চ কালো রাত্রে পাকিস্তানি বাহিনীর আতর্কিত হামলায় নিহত ব্যক্তিবর্গ এবং পরবর্তীতে দীর্ঘ ৯ মাস যুদ্ধ চলাকালিন নিহত ও আহত হয়ে যাঁরা ইন্তেকাল করেছেন সকলের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, বাঙ্গালী বীরের জাতি, কোন্ অন্যায় , পরাধীনতা তাঁরা কোনো দিন মেনে নেয়নি। বাক স্বাধীনতার জন্য যেমন ১৯৭১ তে আন্দোলন করেছেন ঠিক তেমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ৭০ বছর পর আবার একটি গণআন্দোলনের মাধ্যমেই বাক স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

পরিশেষে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.