ইতালী আওয়ামী লীগ বোলজানো শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

ইতালী আওয়ামী লীগ বোলজানো শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

ইতালী আওয়ামী লীগ বোলজানো শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন
ইতালী আওয়ামী লীগ বোলজানো শাখার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

ইতালি প্রতিনিধি: গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষ্যে বোলজানো বাংলা আইডিয়াল স্কুলে ইতালি আওয়ামীলীগ বোলজানো শাখার উদ্দোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বোলজানো আওয়ামী লীগের সভাপতি এম রহমান কামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল বাশার এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বোলজানো সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা জনাব সিরাজুল হক, মাস্টার তাজুল ইসলাম।

বোলজানো আওয়ামীলীগের সহ সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, রবি খান আসরাফুল আলম, সালাউদ্দিন, কলিম মোহাম্মদ, সহ বোলজানো বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেত্রিবৃন্দ অংশ গ্রহণ করে দিবসটিকে অলংকিত করে তোলেন।

বক্তারা বলেন, “১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানের পাক হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে কালো রাত কায়েম করে, বাংলার জনগনের উপর যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। তখন জাতির জনক, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বক্তব্যের মাধ্যমে যুদ্ধের সুচনা হয়।”

বক্তারা আরো উল্লেখ করেন, “২৬ শে মার্চ রাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। তখন বঙ্গবন্ধু বলেছিলেন, আজ থেকে আমরা স্বাধীন। তাঁর এই কথা কে বুকে ধারন করে বাংলার সাড়ে সাত কোটি মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলো। নয় মাঁস যুদ্ধের পরে ১৯৭১সালের ২৬ শে মার্চ বাংলার আকাশে বিজয়ের পতাকা উড়ানো হয়।”

এ সময় আত্মত্যাগী শহীদদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতার কথা স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ মৌলানা লায়েক আহমেদ।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.