
মিনহা গ্রুপের উদ্যোগে প্যারিসের লা কর্ণভ মাঠে অনুষ্ঠিত হয়ে গেল মিনহা ফুটবল টুর্ণামেন্ট। এতে ৪ টি দল অংশগ্রহন করে। প্যারিসের ববিনী মাঠে অনুষ্ঠিত এ সিরিজের শেষ পর্যায়ে গতকাল বুধবার অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ।
ফাইনাল খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান হাসান শাহ বাংলাদেশী তরুণদের ফুটবলে অংশগ্রহন ও আগ্রহ বৃদ্ধির বিষয়টিকে অত্যন্ত আনন্দদায়ক বলে অভিহিত করে বলেন, ফ্রান্সে বাংলাদেশীদের ফুটবল আরো এগিয়ে যাবে সর্বমহলের সহযোগিতা পেলে।

সুস্থ ধারার ক্রিড়া বিকাশ ও ভবিষ্যত প্রজন্মকে নিরাপদ আনন্দ দিতে ক্রিড়ার আয়োজন করা প্রয়োজন। আর এ জন্য বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোরও রয়েছে সামাজিক দায়বদ্ধতা।
মিনহা গ্রুপও একই দায়বদ্ধতা থেকে এ ধরণের উদ্যোগ নেয়া ও সহযোগিতার নীতিতে বিশ্বাস করে বলে তিনি উল্লেখ করেন।
আবু হাসানের পরিচালনায় এ পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে ছিলেন, আলিম উদ্দীন, সাবেক ফুটবলার টুটুল, নাজিম আহমেদ, জাবুল আহমদ, আব্দুল হাই, সাহেদ আহমেদ, সোহাগ, শিমু আহমেদ, তানিম হোসেন, এনামুল হক, নাজমুল হোসেন দেলওয়ার প্রমুখ।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
