প্যারিসে অনুষ্ঠিত হল বন্ধন পরিবারের মিলনমেলা

প্যারিসে অনুষ্ঠিত হল বন্ধন পরিবারের মিলনমেলা

প্যারিসে অনুষ্ঠিত হল বন্ধন পরিবারের মিলনমেলা
প্যারিসে অনুষ্ঠিত হল বন্ধন পরিবারের মিলনমেলা

নবকণ্ঠ ডেস্কঃ প্যারিসের উপকণ্ঠ লা কর্নভ পার্কে অনুষ্ঠিত হলো ফ্রান্সে বাংলাদেশিদের জনপ্রিয় সামাজিক সংগঠন বন্ধন এর বার্ষিক মিলনমেলা। বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে নানা আয়োজনে দিনটি উদযাপন করেন প্রবাসীরা।

মিলন মেলা সফলভাবে সম্পন্ন হওয়াতে উপস্থিত সকল প্রবাসীদের শুভেচ্ছা জানান শিউলি গিয়াস, জেবিন খান, কামরুন নাহার রেখা, সাথী মজুমদার, শিমু, মিলি, মিথালি দেবনাথ, এমি বড়ুয়া, ফারজানা মনি, রিনা বেগম, নীলিমা।

প্রীতিভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন ছিল এবার। ইউরোপের জনপ্রিয় সংগীত শিল্পী শিউলি গিয়াস এর প্রাণবন্ত সংগীত পরিবেশনা উপস্থিত সকল দর্শকদের মোহিত করে। এছাড়া গান পরিবেশন করেন বরুন বড়ুয়া, কৃষ্ণ কৃপাময়, রণজিৎ, আমিনখান ও ফুয়াদ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মালেক আহমদ ও অনিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *