
গত রোববার অনুষ্ঠিত হয়ে গেল হোশ পাওয়ার হিটার্স বনাম এফসি অবারভিলার মাঝে জমজমাট এক ক্রিকেট ম্যাচ। নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর এ ম্যাচটি উদ্বোধন করেন বাংলা অটো ইকোলের পরিচালক জনাব সালাম হোসেন রহমান।
উভয় দলেরই দূর্দান্ত পারফরমেন্স থাকলেও শেষ হাসি হাসল এফসি অবারভিলা। এতে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দলটির খেলোয়াড় মোশতাক।
নবকণ্ঠ সম্পাদকের পরিচালনায় অনুষ্ঠিত এ ম্যাচের উদ্বোধনী মূহুর্তে উপস্থিত ছিলেন উভয় দলের অধিনায়ক, ম্যানেজার সহ কতিপয় ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ। কোভিড সংক্রান্ত নিয়মাদি মেনে জনসমাগম কমিয়ে রেখি পরিচালনা করা হয় এ ম্যাচ।
উদ্বোধনের মুহুর্তে জনাব সালাম হোসেন রহমান নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর আয়োজক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরণের আয়োজন কমিউনিটি বন্ধনকে জোরদার করে। ইউরোপে বাংলাদেশী ক্রিকেট বিস্তারে ফ্রান্স প্রবাসীরাই সবচেয়ে জোরালো ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি.
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
