ইতালির মিলানে প্রবাসী নারীদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

ইতালির মিলানে প্রবাসী নারীদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ ইউরোপ এর জনপ্রিয় সংগীত শিল্পী এবং দাওয়াত ইন্ডিয়ান রেস্টুরেন্টের কর্ণধার জিশা শ্যাম এর উদ্যোগে এই প্রথম মিলানে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। উৎসব অনুষ্ঠানে সহযোগিতা করতে শামিল হয়ে অংশ নেন আরো ১৮ জন নারী।

মিলানে বসবাসকারী প্র্যায় প্রত্যেক বাংলাদেশী প্রবাসী নারী নিজ পরিচয়, স্বকীয়তা ও দক্ষতা দিয়ে আলোচনায় জায়গা করে নিচ্ছেন প্রবাসে। ২৩ জানুয়ারি মঙ্গলবার সকালে মিলানের দাওয়াত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই আয়োজনে অনেকে স্বপরিবারে আনন্দঘন পরিবেশে উদযাপন করেন এই পিঠা উৎসব। এছাড়াও ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে আয়োজনের কথা জানান অংশগ্রহণকারী নারীরা।

দেশীয় স্বাদে নানা ধরণের পিঠা পুলি সহ ভিন্ন ভিন্ন রসমলাই, বিভিন্ন অঞ্চলের অনেক রকমের পিঠা নিয়ে আসেন কয়েকজন অংশগ্রহনকারী। প্রবাসে সবাই নিজ নিজ পরিবার কে সময় দিয়ে কর্মব্যস্ততার মধ্য ও এমন একটি আয়োজন করতে পেরে অনেকেই খুব আনন্দিত।

এ আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় সংগীত শিল্পী জিশা শ্যাম কে। ইতালির বিভিন্ন শহরে শীতকালে অনেকেই এই পিঠা উৎসবের আয়োজন করলেও মিলানে এমন আয়োজন দেখা যায় না। তাই এই পিঠা উৎসবে আসা নারীরা মনে করেন প্রতিবছর এমন সুন্দর আয়োজনে তার সহযোগিতা করবেন এবং আয়োজনে অংশ নিয়ে অনুষ্ঠানকে সার্থক করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

পিঠা উৎসবে অংশ নেন জিশা শ্যাম, সুমাইয়া স্নিগ্ধা, সুমি কর্মকার, তামান্না লিপি, তানজিলা টুম্পা, স্বর্ণা দেব, রূপশ্রী পুরকায়স্থ, কথা আইস, আইতি রায়, ঝুমুর সুতোপা পাল, লিপি বনিক, ঝুমা রানী, জারা আফরোজা, শম্পা আক্তার ছাড়াও আরো কয়েকজন নারী।
পরিশেষে কেক কেটে আনন্দঘন মুহূর্ত গুলো ফটোসেশনে বন্দী করার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘঠে।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.