ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের শুভেচ্ছা দূত হলেন নিঝুম রুবিনা

ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের শুভেচ্ছা দূত হলেন নিঝুম রুবিনা

নবকণ্ঠ ডেস্কঃ বর্তমান প্রজন্মের আলোচিত চিত্রনায়িকা নিঝুম রুবিনা। সর্বশেষ ‘মেঘকন্যা’ সিনেমায় ফেরদৌসের বিপরীতে দেখা গেছে তাকে। এ ছাড়া তিনি নিয়মিত বিজ্ঞাপন, নাটক ও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে অংশ নিচ্ছেন। এবার তাকে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের শুভেচ্ছাদূত করা হয়েছে বলে জানান এই নায়িকা।

ফ্রান্সে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে একবছরের জন্য ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের শুভেচ্ছাদূত করা হয় নিঝুম রুবিনাকে। এ সময় তার হাতে ক্রেষ্ট তুলে দেন ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট সাত্তার আলী সুমন।

এ সময় ফ্রান্সে অবস্থিত বাংলাদেশী ব্যাসায়ীসহ আরো উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশের দূতাবাসের হেড অফ চ্যান্সারি ওয়ালিদ বিন কাশেম, ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, এসোসিয়েশনের হেড অফ কোর্ডিনেটর আবু তাহির, আমাদের কথা পত্রিকার সম্পাদক লুতফুর রহমান বাবু ও আমাদের কথা পত্রিকার প্রকাশক ফাতেমা খাতুন সহ অনেকে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *