ফ্রান্সে মানবিক ডাক্তার খ্যাত জামিলুরকে সংবর্ধনা দিয়েছে ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাস

ফ্রান্সে মানবিক ডাক্তার খ্যাত জামিলুরকে সংবর্ধনা দিয়েছে ফ্রান্সস্থ বাংলাদেশ দূতাবাস

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্স প্রবাসী বাংলাদেশী প্রয়াত ইব্রাহিম এর চিকিৎসা সেবা সহ সর্বোপরি নিবিড় পর্যবেক্ষনের মধ্য দিয়ে বাড়ি ফেরার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ানোর মানবিক ভূমিকার জন্য ফরাসী ডাক্তার জনাব জামিলুর কে বাংলাদেশে দূতাবাস প্যারিসের পক্ষ থেকে সংবর্ধনা প্রধান করা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের বলরুমে দূতাবাসের পক্ষ থেকে আয়োজিত এ সংবর্ধনায় কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রান্সস্থ বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ডাক্তার জামিলুর কে একজন মানবিক মানুষ উপাধি দিয়ে বলেন “একজন মুমূর্ষু রোগীকে সাথে করে রোগীর নিজ দেশে মায়ের কাছে পৌছে দিয়ে যে মানবিক কাজ করেছেন তা আজীবন উদাহরন হয়ে থাকবে”।

তিনি আরো বলেন, ক্যানসার আক্রান্ত ইব্রাহীম একজন বাংলাদেশী ছিলেন। জীবনের অন্তিম সময়ে নিজ দেশে মায়ের কাছে যাওয়ার আবদার করেন তিনি। তবে তাকে দেশে পাঠানোটা খুব সহজ ছিল না, ডাক্তারের সহযোগীতায় এই কাজটি সহজ হয়। দূতাবাসের পক্ষ থেকে ডাক্তার জামিলুরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এসময় ডাক্তার জামিলুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।

সংবর্ধনা পেয়ে ডাক্তার জামিলুর বলেন, এ সংবর্ধনা মানবিক কাজে তাকে আরো বেশী উৎসাহিত করবে; সংবর্ধনার জন্য তিনি দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় রাষ্ট্রদূত মহৎ এ কাজটিতে ভূমিকা রাখায় সাংবাদিক মোহাম্মদ লুৎফুর রহমান বাবু ও বরিশাল বিভাগীয় কমিউনিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন কমিউনিটির কল্যানে সকলকে ইতিবাচক দৃষ্টিতে এগিয়ে আসতে হবে।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *