জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা

জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা

নবকণ্ঠ ডেস্কঃ প্রবাসে অবস্থানরত প্রায় ১ কোটি ৪০ লক্ষ প্রবাসী বাংলাদেশিকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে এনআইডি প্রদান কার্যক্রম শুরু হয়েছে

গত শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়। তবে হতাশাব্যাঞ্জক খবর হচ্ছে বরাবরের মত এনআইডি সংশোধনের সুযোগ পাচ্ছে না প্রবাসীরা। এ কারণে হাজার হাজার প্রবাসীদের অবৈধ হয়ে যাওয়ার ঝুঁকির মধ্যেই থাকতে হচ্ছে।

দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর সভাপতিত্বে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান প্রক্রিয়ায় সহায়তাকারী বাংলাদেশ নির্বাচন কমিশনের ১০ সদস্যের কারিগরি দল, কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা।

দেশের অর্থনিতির চাকা সচল রাখতে প্রবাসীদের অসামান্য ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা জানান, প্রবাসীদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে তাদের এনআইডি এর আওতায় জরুরি ছিল সেই প্রয়োজনীয়তা অনুধাবন করে সরকার প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম সম্প্রসারণ করেছে।

এনআইডি কার্ড পেতে আগ্রহী প্রবাসীদের প্রয়োজনীয় ডুকুমেন্টস সহ দূতাবাসে যোগাযোগ করতে আহব্বান জানানো হয়। জাতীয় পরিচয়পত্র পেতে কী ধরনের ডকুমেন্টস নিয়ে আসতে হবে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, অনলাইনে আবেদন কপি, জন্মনিবন্ধন, বৈধ পাসপোর্টের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে।

এদিকে সরকারের এনআইডি কার্যক্রম সফল করতে নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতার জন্য প্রবাসীদের অনুরোধ জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

-১৯১

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.