নবকণ্ঠ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ এর পক্ষ থেকে এই নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনায় বিদেশী নাগরিক যারা দেশটিতে ইমাম ও মুয়াজ্জিন হিসেবে সেবা দিচ্ছেন তাদেরকে গোল্ডেন ভিসা প্রদানের নির্দেশও দেয়া হয়। ফলে এর উপকার বাংলাদেশীরাও পাবেন।
এ নির্দেশনার ফলে সংযুক্ত আরব আমিরাতের ইসলামবিষয়ক ও দাতব্য কার্যক্রম বিভাগের অধীনে কাজ করা ব্যাক্তিদের বেতন বৃদ্ধি পাবে। উল্লেখ্য সমাজে ইমাম ও মুয়াজ্জিনদের যে ভূমিকা রয়েছে বেতন বাড়ানোর মাধ্যমে সেটিকে আরও বেশি স্বীকৃতি দেওয়া হয়েছে।
সমাজে ইমামদের আলাদা মর্যাদা রয়েছে। কেননা মসজিদে ইমামের নেতৃত্বে মুসল্লিরা নামাজ আদায় করে থাকেন। অপরদিকে মুয়াজ্জিনরা আজান দিয়ে মানুষকে নামাজে আসার আহ্বান জানান। তাছাড়া ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেই ইসলামের মৌলিক জ্ঞান সাধারণ মুসলিমদের মধ্যে ছড়িয়ে পড়ে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আরব আমিরাতের সব জায়গায় অসংখ্য মসজিদ রয়েছে। দুবাইও সেখান থেকে ব্যতিক্রম নয়। দুবাইয়ের মসজিদগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ নামাজ পড়ে থাকেন। এমন হাজার হাজার মানুষ প্রতিদিন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন কতৃক উপকৃত হয়ে থাকেন ও ইসলামর বিভিন্ন মাসালা-মাসায়েল জানতে পারেন।
বিশ্বের অনেক দৃষ্টিনন্দন মসজিদ আরব আমিরাতে অবস্থিত। এরমধ্যে অন্যতম হলো আবুধাবির শেখ জায়েদ মসজিদ। যা গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত। এখানে একসাথে প্রায় ৫০ হাজার মানুষ নামাজ ও ইফতার করতে পারেন। সাদা রঙের এ মসজিদটি ৩০ একর জমির নির্মিত যা দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আসেন ও নামাজ আদায় করেন।
-১৯১
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
