
নবকণ্ঠ ডেস্কঃ এম সি ইনস্টিটিউটের আয়োজনে প্রতিষ্ঠানের অভিভাবক ও সুধীবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এম সি ইনস্টিটিউটের প্রিন্সিপাল বদরুল ইসলাম বিন হারুনের সভাপতিত্বে, সাংবাদিক আব্দুল আজিজ সেলিম এর পরিচালনায়, ইনস্টিটিউটের হিফজ বিভাগের ছাত্র মাজদি উদ্দিনের কোরআন তেলাওয়াতের করেন।
কোষাধ্যক্ষ লুৎফর রহমান ও সম্মানিত সদস্য হাজি নাজিমউদ্দীন স্বপন এর ব্যাবস্তাপনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সেক্রেটারি আলতাফুর রহমান, নাসিরুদ্দিন দলা, কবি বদরুজ্জামান জামান, দবীর উদ্দিন, কবি হাফিজুদ্দিন জয়নুল ও মুর্শেদ চৌধুরী।
মাহে রামাদানের তাকওয়া ও লাইলাতুল কদর এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন ইসলামী চিন্তাবিদ মাওলানা নাজির আহমদ।
এম সি ইনস্টিটিউটের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরতে গিয়ে প্রিন্সিপাল বদরু ইসলাম বিন হারুন বলেন, ইউরোপিয়ান মুসলিম কমিউনিটিতে পরিপূর্ণ কারিকূলামে, ভবিষ্যত ইসলামি দায়ী, হাফেজ, আলেম তৈরী করে ইসলামের কাজকে জারি রাখাই হলো এম.সি. ইনস্টিটিউটের পরিকল্পনা।
এসময় উপস্থিত ছিলেন হাজি হেলাল আলী বুরহান, শায়েক আহমদ, নিজাম আহমদ, মাহির উদ্দিন, জাহৃদুল ইসলাম, হেলাল উদ্দিন, নাজিউর রহমান রুকন, লিটন আহমদ, শফীক মোহাম্মদ, জালাল আহমদ, সেলিম আহমদ।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

