ইপিবিএ ফ্রান্স শাখার আয়োজনে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল

ইপিবিএ ফ্রান্স শাখার আয়োজনে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল

ইপিবিএ ফ্রান্স শাখার আয়োজনে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল
ইপিবিএ ফ্রান্স শাখার আয়োজনে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল

নবকণ্ঠ ডেস্কঃ ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইপিবিএ ফ্রান্স শাখার উদ্যোগে ক্যাথসীমায় শাহজালাল রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম।

এসময় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি আশরাফুল ইসলাম, মামুন মিয়া, সহসাধারণ সম্পাদক মোতালেব খান, দপ্তর সম্পাদক আবু তাহির, সহ কোষাধক্ষ্য অজয় দাস, প্রচার সম্পাদক এনায়েত হোসেন সোহেল, সমাজসেবা সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী, ইপিবিএ ফ্রান্স শাখার সহসাধারণ সম্পাদক মনোয়ার হোসেইন মুজাহিদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান, বাবু ভূঁইয়া ও মাহবুব আহমদ।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি নুরুল আবেদীন, ফ্রান্স আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পাদক শাহীন আরমান চৌধুরী, ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা কামাল আহমদ, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *