প্যারিসে বেঙ্গল বয়েজ ফুটবল ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্যারিসে বেঙ্গল বয়েজ ফুটবল ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্যারিসে বেঙ্গল বয়েজ ফুটবল ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্যারিসে বেঙ্গল বয়েজ ফুটবল ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে প্যারিসের বাংলাদেশী মালিকানাধীন বেঙ্গল বয়েজ ফুটবল ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট ইনামুল ইসলাম ।

শাহীনুল ইসলাম শামীমের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনহা গ্রুপের চেয়ারম্যান হাসান শাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউরোবাংলা টেলিভিশন এর ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির।

বক্তব্য রাখেন হবিগঞ্জ এসোসিয়েশন ইন ফ্রান্স এর হক রুবেল, গোলাপগঞ্জ উপজেলা ফুটবল ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন, হুমায়ুন রশিদ রেজা, শামীম আহমেদ, কাদির আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে প্যারিসের বাংলাদেশী ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এসময় মিনহা গ্রূপের পক্ষ থেকে ক্লাবকে জার্সি উপহার হিসবে তুলে দেয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন বেংগল বয়েজ ফুটবল ক্লাব প্যারিস দলের সহ অধিনায়ক জুয়েল আহমদ, আজহার, কারিয়ান রাজ, রুহিন, সামাদ, কয়েছ, সিদ্দিক, রায়হান, হানিফ সহ আগত বিভিন্ন দলের খেলোয়াড় ও অফিসিয়ালবৃন্দ।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *