
নবকণ্ঠ ডেস্কঃ এম সি ইন্সটিটিউট’এর আয়োজনে প্যারিসের লা কর্ণব পার্কে অনুষ্ঠিত হলো পারিবারিক মিলনমেলা। বিপুল সংখ্যক নারী পুরুষ ও শিশু কিশোরদের অংশগ্রহণে নানা আয়োজনে দিনটি পালন করা হয়।
এসময় এম.সি. ইন্সটিটিউটের বোর্ড অফ ডিরেক্টরস মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, আলতাফুর রহমান, শাহ জামাল, দবির উদ্দিন, নাজিম আহমদ স্বপন, হাফিজুদ্দিন জয়নুল, আব্দুল কাদির, ফরহাদ হোসেন, প্রিন্সিপাল বদরুল বিন হারুন।
অনুষ্ঠান পরিচালনা করেন কবি আব্দুল আজিজ সেলিম । এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দ্যা ওয়ে টু হ্যাপিনেস এর প্রেসিডেন্ট স্টেফান। শিশু-কিশোরদে স্বতফুর্ত অংশগ্রহণে কিরাত, ইসলামী সংগীত, চিত্রাঙ্কন, মোরগ লড়াই, সাধারণ দৌড়, কৌতুক, হংস শিকার, ফুটবল ও মহিলাদের বালিশ খেলা, হাঁড়ি ভাঙাঁ ইত্যাদি প্রতিযোগিতা।
প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী কে প্রশংসা পত্র সহ পুরষ্কার ও সকল অংশগ্রহণ কারীকে বিশেষ পুরষ্কার প্রধান করা হয়। পাশাপাশি উপস্থিত সকল নারী-পুরুষ’কে সম্মান সরূপ উপহার প্রধান করা হয়। মহিলাদের খেলা পরিচালনা, পুরষ্কার ও উপহার সামগ্রী বন্টন করেন শিক্ষিকা ‘নাছিমা বেগম’।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
