প্যারিসের উপকণ্ঠে চালু হল ইজিবাজারের প্রথম শো-রুম

প্যারিসের উপকণ্ঠে চালু হল ইজিবাজারের প্রথম শো-রুম

প্যারিসের উপকণ্ঠে চালু হল ইজিবাজারের প্রথম শো-রুম
প্যারিসের উপকণ্ঠে চালু হল ইজিবাজারের প্রথম শো-রুম

নবকণ্ঠ ডেস্কঃ গতবছর করোনা সংকটের ভিতরেই শুরু হয় বাংলাদেশী পন্য ডেলিভারী প্রতিষ্ঠান ইজিবাজার। অভূতপূর্ব সাফল্যের সাথে দীর্ঘ এক বছরের পথ পাড়ি দেয়ার পর এবার প্যারিসের উপকণ্ঠ পিয়ারফিত এলাকায় নিজস্ব শোরুম চালু করেছে ইজিবাজার। গত বুধবার সজ্জিত শোরুমটি স্বাস্থ্যবিধি মেনে সীমিত আয়োজনের মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন করেন ফ্রান্স আওয়ামীলীগের সহ সভাপতি সুনাম উদ্দিন খালিক।

সঙ্গে ছিলেন বিয়ানিবাজার উপজেলা সমাজ কল্যান সমিতির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক যথাক্রমে আব্দুর রাজ্জাক ও জামাল উদ্দীন; বায়ান্নো বাংলা টিভি’র ফ্রান্স প্রতিনিধি জগলুল ইসলাম লিটন, ব্যবসায়ী নেতা জাহাঙ্গীর আলম, কামাল আহমেদ, ছাতক দুয়ারা উপজেলা সমাজ কল্যান সমিতির সভাপতি মনোয়ার হোসেন মুজাহিদ।

ফ্রান্স ও লুক্সেমবার্গব্যাপি প্রবাসী বাংলাদেশীদের জন্য গ্রোসারী পণ্য হোম ডেলিভারীতে নিবেদিত একটি প্রতিষ্ঠান ইজিবাজার।
ইজিবাজারের কর্ণধার চেয়ারম্যান বাবর হোসাইন বলেন, “নতুন শো-রুমের মাধ্যমে আরো যত্নের সাথে পণ্য সরবরাহ, বিপণন ও সেবা প্রদানে একধাপ এগিয়ে যাবে ইজিবাজার”। সেই সাথে তিনি গুনগত মান ও সুলভ মূল্যের নিশ্চয়তা রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।

ইজিবাজার সবসময় ক্রেতার অনুপ্রেরণা, পরামর্শ ও সন্তুষ্টিকে প্রাধান্য দেয়াতে বিশ্বাস করে বলে উল্লেখ করেন পরিচালক আবু তাহির। এ প্রতিষ্ঠানের ওয়েবসাইট EasyBazar.Co থেকে কিম্বা ফেসবুক পেজ বা হোয়াটস্যাপ যে কোনো মাধ্যমে ফ্রান্স ও লুক্সেমবার্গের যে কোনো জায়গা থেকে বাজার অর্ডার করার সুব্যবস্থা রয়েছে। সম্পূর্ণ বিনা ডেলিভারি চার্জে ইল-স্য-ফ্রান্স সংলগ্ন এলাকায় এক্সপ্রেস ডেলিভারী ও অন্যান্য যে কোনো এলাকায় নিয়মিত রিমোট সার্ভিস চালু আছে। প্রতিটি রিমোট লোকেশনের ডেলিভারি শিডিউল / আপডেট ফেসবুক পেজে জানানো হয়। শুরু থেকেই  প্রতিষ্ঠানটির কারিগরী সেবায় নিয়োজিত আছে FNFLAB.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *