ইমাদ খান ও রাইয়ান ফারুক ফ্রান্স হিফজ প্রতিযোগিতায় বিজয়ী

ইমাদ খান ও রাইয়ান ফারুক ফ্রান্সে হিফজ প্রতিযোগিতায় বিজয়ী

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসি মসজিদের উদ্যোগে কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ‘হিফয বিভাগে’ প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি বংশোদ্ভূত ইমাদ খান, আর দ্বিতীয় হয়েছে রাইয়ান ফারুক। উভয়ই ফ্রান্সের “বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার”-এর শিক্ষার্থী।

গত শনিবার সকালে প্যারিসের কাছের শহর মাসিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ফ্রান্সের বিভিন্ন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৯০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

আয়োজকবৃন্দ কুরআন চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, মানুষের সার্বিক কল্যাণে কুরআনের ভূমিকা অপরিসীম। মুসলমানদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ কুরআনের শিক্ষা থেকে দূরে থাকা। সর্বস্তরে কুরআন শিক্ষা ও চর্চাকে চালু রাখার জন্য প্রত্যেকের উচিত এ সমস্ত আয়োজনের সাথে যুক্ত থাকা।

তারা আরও বলেন, কুরআনের আলো হৃদয়ে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। হিফজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অর্থ পুরস্কারসহ বিভিন্ন উপহার তুলে দেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *