নবকণ্ঠ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার সম্মিলিত প্রচেষ্টায় এক অভূতপূর্ব অভ্যুত্থানে গত ৫ আগস্ট ২০২৪ ষোল বছরের স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত হয় বাংলাদেশ। জুলাই-আগস্ট এর আন্দোলন থেকে অভ্যুত্থানের ও এর পূর্ববর্তী ১৬ বছর স্বৈরাচার আমলের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশে বেশ কিছু চমৎকার আয়োজন হলেও তার স্বাদ থেকে বঞ্চিত রয়েছে প্রবাসীরা। তাই প্রবাসীদের জন্য ফ্রান্সের প্যারিসে আয়োজিত হতে যাচ্ছে “জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ” শীর্ষক প্রদর্শনী। এ প্রদর্শনীর আয়োজন করছে ইউরোপের শীর্ষ বাংলা নিউজ পোর্টাল নবকণ্ঠ ডট কম।
প্রবাসীদের শোনান আপনার অভ্যুত্থানের গল্প এমন থিমকে সামনে রেখে এই আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে এ সংক্রান্ত একটি ঘোষনায় অভ্যুত্থানের মাঠে অভিজ্ঞতা ও পর্যবেক্ষন সমূহ লেখা ও চিত্রকর্ম হিসেবে জমা দিয়ে প্রদর্শনীতে অংশগ্রহণ করার আহবান জানানো হয়েছে।
১২ জানুয়ারীর মধ্যে লেখা ও চিত্রকর্ম জমা দেয়ার সুযোগ থাকছে। এছাড়াও কোনো জিজ্ঞাসা থাকলে তার জন্য +৩৩৬১৭৫৬১৭০৮ এ হোয়াটস্যাপ নম্বরে যোগাযোগ করা যাবে। অংশগ্রহণকারীদের মধ্যে বাছাইকৃতদের জন্য থাকবে স্মারক সম্মাননা ও ঢাকায় অনুষ্ঠিতব্য “নবকণ্ঠ যুগপূর্তি ডিনারে” আমন্ত্রণ।
প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারী ২০২৫ ফ্রান্সের প্যারিসে বিকাল ৩ টায়। ফ্রান্স ও নিকটবর্তী প্রবাসীরা অনুষ্ঠিতব্য প্রদর্শনী ও আলোচনা সভায় অংশ নেবেন।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
