লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ বিলেতের বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে । গত ২৭ জানুয়ারি (২০২৫) সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে এই সভা অনুষ্ঠিত হয় । ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।

সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক গত এক বছরের কার্যবিবরণী উপস্থাপন করেন। এরপর আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার সালেহ আহমদ। এসময় ২০২৩ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরনী অনুমোদন করা হয়।

সাধারণ সভায় গত এক বছর সর্বোচ্চ সংখ্যক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সংবাদ প্রচার ও প্রকাশে বিশেষ ভুমিকা রাখায় “হাইয়েস্ট প্রেজেন্স এন্ড রিপোর্টিং অ্যাওয়ার্ড’ লাভ করেন ইক্বরা টিভির চীফ রিপোর্টার ও বাংলাপেইজ২৪ এর প্রধান সম্পাদক খালেদ মাসুদ রনি। তাছাড়া নির্বাহী কমিটিতে সক্রিয়া ভূমিকা পালনের জন্য ‘বেস্ট পারফরমেন্স ইন ইসি অ্যাওয়ার্ড’ লাভ করেন ক্লাবের ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন ও নির্বাহী সদস্য ফয়সল মাহমুদ।

ক্লাব সভাপতি মোহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী সাংবাদিক খালেদ মাসুদ রনির হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। সাবেক সভাপতি নবাব উদ্দিন ও মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী রুপি আমিনের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন। অন‍্যদিকে সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা ও ট্রেজারার সালেহ আহমদ সাংবাদিক ফয়সল মাহমুদের হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেন।

সভায় আর্থিক রিপোর্টের ওপর আলোচনায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন সদস্যরা। সভার শুরুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের মরহুম সদস্য বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন ও আজীবন সদস্য আব্দুল খালিক তালুকদারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরীর ধন্যবাদ জ্ঞাপনমুলক বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে। পরে ক্লাব সদস্যরা নৈশভোজে অংগ্রহণ করেন।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *