crucible-for-bnp-nobokontho-24

বিএনপির সামনে কঠিন পরীক্ষা

 

মধ্যপন্থী বিএনপির ভোটের রাজনীতিতে নতুন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে ছাত্রদের প্রস্তাবিত নতুন দল যারা নিজেরাও মধ্যপন্থী বলে প্রচার আছে। এক্ষেত্রে ভোটের রাজনীতিতে সবচেয়ে লাভবান হবে আওয়ামীলীগ। এই মুহুর্তে ছাত্রদের নতুন দলে আওয়ামী ঘরনার কারো ভিড়ার সম্ভাবনা ক্ষীণ। বাংলাদেশের বাস্তবতায় নতুন দলের ইতিহাস একেবারেই হতাশাজনক হলেও ছাত্রদের নতুন দল এক্ষেত্রে ব্যতিক্রম হওয়ার জোর সম্ভাবনা আছে। কেউ স্বীকার না করুণ জনগণের বৃহৎ অংশ হাসিনা পতনের ক্রেডিট ছাত্রদের এখনো দেন এবং ভবিষ্যতে তা আলাদা হওয়ার সম্ভাবনা কম। এই ইমেজ ব্যবহার করে ছাত্রদের নতুন দল অন্য যে কোন নতুন দলের চেয়ে ভালো করার জোরালো সম্ভাবনা আছে। এছাড়া ভারত প্রশ্নে বিএনপির বর্তমান অবস্থান ছাত্রদের নতুন দলকে সুবিধা দিতে পারে। এজন্য বিএনপি ছাত্রদের নতুন সম্ভাব্য নতুন দলকে সিরিয়াসলি নিয়েছে।

অবশ্য বিএনপি যদি আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখার ক্ষেত্রে বাধা হয়ে না দাঁড়ায় তাহলে ছাত্রদের নতুন দল তাদের আশু সমস্যার কারণ হবে না। আওয়ামী লীগ বিহীন নির্বাচনী মাঠে বিএনপি ছড়ি ঘুরাতে পারবে। কিন্তু বিএনপি যদি আওয়ামী লীগকে মাঠে নিয়ে নির্বাচন করে তাহলে নতুন দল ও তাদের সম্ভাব্য জোট ভোটের মাঠে বিএনপির বড় ধরনের মাথা ব্যথার কারণ হবে। এক্ষেত্রে আওয়ামীলীগ অকল্পনীয় ভালো করতে পারে।

বিএনপির মধ্যে একধরনের আত্ম তৃপ্তি কাজ করছে যে আগামী নির্বাচনে তারা যেকোন পরিস্থিতিতেই ক্ষমতায় যাবে

কাজেই বিএনপির কৌশল হওয়া উচিৎ ছিল আওয়ামীলীগকে নির্বাচনী মাঠের বাইরে রাখা। অন্তত দুটি নির্বাচন আওয়ামী লীগ বাইরে থাকলে, প্রাকৃতিক কারণে হাসিনা পর্দার আড়ালে চলে গেলে খরচের খাতায় চলে যাবে দলটি। বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহজেই নিজেদের উপর দায় না নিয়েও আওয়ামী লীগ কে মাইনাস করতে পারে। অনেকে প্রশ্ন করতে পারেন বিএনপি তো ৪ টার্মেও বিলিন হয়নি, কিন্তু আওয়ামীলীগ হবে। এটা আরও বড় আলাপের বিষয়।

বিএনপির মধ্যে একধরনের আত্ম তৃপ্তি কাজ করছে যে আগামী নির্বাচনে তারা যেকোন পরিস্থিতিতেই ক্ষমতায় যাবে। আওয়ামীলীগ নির্বাচনী মাঠে থাকলে ও ছাত্রদের নতুন দল ও জামাতসহ ইসলাম পন্থী দল জোট গড়লে বিএনপিকে অগ্নি পরীক্ষা দিতে হবে। সর্বশেষ কয়েকটি আইনজীবী পরিষদ নির্বাচন বিএনপির জন্য এলার্মিং।

 

শামসুল ইসলাম – সম্পাদক ফ্রান্স দর্পণ

 

-191

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.