নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ অভারবিলা কমিউনিটি মাদ্রাসার সুপার ও জাতীয় মসজিদের খতিব হাফিজ জিল্লুর রহমান বাংলাদেশ যাত্রা উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা প্যারিসে অবস্থানরত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে গত কাল সন্ধ্যায় প্যারিসের শাহজালাল হল রুমে মসজিদ কমিটির সভাপতি সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে কাজী আব্দুল মুহিত ও কারী রুবেল আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালেহ আহমদ, হাফিজ ইখলাছুর রহমান রাজু, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা হাজি কাওছার আহমদ,তাইজুল ফয়েজ,সভাপতি ফয়ছল উদ্দিন ও সাধারন সম্পাদক মিজানুর রহমান।
এছাড়াও আরও বক্তব্য রাখেন মানবাধিকার নেতা বেলাল আহমদ, সমাজ সেবক জবরুল ইসলাম, মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ ছাদিকুর রহমান,এলান চৌধুরী, বুরহান উদ্দিন,শামছু উদ্দিন, অমিত চৌধুরী, হাফিজ জুলাইয়েদ আহমদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাও:শাহিন আহমদ, হাফিজ জাহাঙ্গীর আলম, খালেদ আহমদ, মাসুম আহমদ সহ অসংখ্য ছাত্র ও সুধীজন।
অনুষ্ঠানে হাফিজ জিল্লুর রহমান কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
তিনি তার বক্তব্যে বলেন দীর্ঘ এক মাস বাংলাদেশে অবস্থান করবেন এটা তার কাছে আনন্দের তেমনি বেদনাদায়ক অনুভূত হচ্ছে। তিনি জানান, দীর্ঘ কয়েক বছর পর বাংলাদেশের যাচ্ছেন। এ দীর্ঘ সময় প্রবাসে থাকা অবস্থায় তিনি তার জন্মদাতা পিতাকে হারিয়েছেন। প্রবাসীদের জীবনের এই নিগূঢ় বাস্তবতা তুলে ধরে তিনি দুঃখ প্রকাশ করেন।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
