গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নবকণ্ঠ ডেস্কঃ গত ২৬ শে ফেব্রুয়ারী গ্লোবাল জানালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি।

সংগঠনের সভাপতি ফয়সাল উদ্দিন এর সভাপতিত্বে সাংবাদিক অমিত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন এর সভাপতি,সংগঠনের প্রধান উপদেষ্টা চৌধুরী সালেহ আহমদ , বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নূর খান, তাইজুল ফয়েজ, সিনিয়র সহ সভাপতি আব্দুল বাছিত, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ। আরও উপস্থিত ছিলেন মাসুম আহমদ, শাহজাহান কবির লিটন,আবুল হাসিম, হাফিজ জিল্লুর রহমান, সাদিকুর রহমান, কারী রুবেল আহমদ, সুমন আহমদ, নজমুল হোসাইন,সাইফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান তারেক, খোকন আহমেদ,রোকন আহমেদ প্রমূখ।

আলোচনা সভার শুরুতেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করার মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয় এবং ভাষা শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোআ করা হয়।

বক্তারা গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর এ উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি এর ভূয়সি প্রশংসা করেন। বক্তারা বলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স বহির্বিশ্বে যে সাড়া ফেলেছে তার দ্বারা অব্যাহত থাকলে আমরা দেশ ও জাতির জন্য ভালো কিছু করতে পারবে। গ্লোবাল জালালাবাদ ফ্রান্সের সকলের সহযোগিতা অব্যাহত থাকলে প্রবাসীদের কল্যাণের পাশাপাশি, বাংলাদেশের অসহায় মানুষের পাশেও দাড়ানো সম্ভব হবে।

আয়োজনের শেষাংশে সংগঠনের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশে একটি অসহায় পরিাবারকে ঘর নির্মাণের জন্যও কিছু আর্থিক সহযোহিতা প্রদান করা হয়।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.