সুইজারল্যান্ড আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সুইজারল্যান্ড আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নবকণ্ঠ ডেস্কঃ যথাযথ ভাব-গভীর্যতায় মহান শহীদ দিবস ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সুইজারল্যান্ড আওয়ামীলীগ। গত ২১ শে ফেব্রুয়ারী সংগঠনটির জেনেভাস্থ প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানটি পালন করা হয়। সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর সভাপতি জনাব জমাদার নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ শ্যামল খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। পবিত্র কোরআন তিলওয়াত, গীতা পাঠ ও ত্রিপিটক পাঠের মাধ্যমে আয়োজন শুরু করা হয়। পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন মাহবুব দুলু শেখ, গীতা পাঠ করেন দেবনাথ ও ত্রিপিটক পাঠ করেন সুমন বড়ুয়া।

অস্থায়ী শহীদ মিনারের পুষ্পাস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। প্রথমেই শ্রদ্ধা জানান সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর সভাপতি জনাব জমাদার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শ্যামল খান। এরপর উপস্থিত সকলেই ফুল দিয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি জনাব জমাদার নজরুল ইসলাম। সভায় উপস্থিত অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, মোহাম্মদ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক গৌরিচরন সসীম, সমাজ কল্যান সম্পাদক সমিরন বড়ুয়া জিশু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল জুনায়েদ আইয়ান, তারেক আল মাহমুদ প্রমুখ। আরও বক্তব্য রাখেন সুইজারল্যান্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুর রব খাদেম।

অনুষ্ঠানে আগত বক্তাগণ প্রবাসে অবস্থানরত নতুন প্রজন্মকে বাংলা ভাষা চর্চা করার প্রতি আলোকপাত করেন ও দেশীয় সংস্কৃতিকে ভালবাসতে উৎসাহিত করেন। আয়োজকরা আগামীতে আরো বড় পরিসরে সকল প্রবাসীদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবেন বলে আশাবাদব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী নেতা মোমেন খান পারভেজ, মাহবুব ভুইয়া পলাশ, ফুয়াদ হাসান, মোহাম্মদ আজগর প্রমুখ।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.