
নবকণ্ঠ ডেস্কঃ বিশ্বের মর্যাদাসম্পন্ন চলচ্চিত্র উৎসব ৭৬ তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়ালি প্রচারণা শুরু করলো ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্ট এর সিনেমা কাঠগোলাপ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফরমান আলী ও পরিচালক সাজ্জাদ খান।
২০ মে শনিবার দুপুর ১২.৩০ মিনিটে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন- বিএফডিসির স্টলে কাঠগোলাপের পোস্টার উম্মোচন করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। পোস্টার উন্মোচন অনুষ্ঠান পরিচালনা ও এতে বক্তব্য রাখেন ডিইউজে সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ। এসময় কাঠগোলাপের পরিচালক সাজ্জাদ খান উপস্থিত ছিলেন।
ছবিটির প্রযোজক ফরমান আলী সূত্রে জানা যায়, কান চলচ্চিত্র উৎসবে ‘কাঠগোলাপ’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর ছবিটি দেশে এবং বিদেশের উৎসবে অংশ নিবে।
কাঠগোলাপ ছবির কাজ শীঘ্রই শেষ হবে বলেও জানান তিনি।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
