
নবকণ্ঠ ডেস্কঃ এই প্রথমবারের মত বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়ে গেল প্যারিস থেকে একশ কিলোমিটার দূরের ইভরোখ শহরে। ইভরোখ শহরে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে পূর্ণতা পায় এ আয়োজন।
গত শুক্রবার আয়োজিত এ উৎসবে ইভরোখ শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নারী পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।
বৈশাখী উৎসবের আয়োজনের মধ্যে নানা ধরনের খাবার দাবার সহ ছিল খেলাধুলার আয়োজন। আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য প্রবাসীরা দিনটিকে পালন করেন। দেশীয় পোশাকে সজ্জিত হয়ে এই প্রাণের মেলায় তারা অংশ নেন। বিভিন্ন ধরনের পিঠা-পুলি, পান্তা-ইলিশসহ সব দেশীয় খাবার আপ্যায়ন করা হয়।
আয়েজকদের মধ্য থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান শাহনাজ হোসেন, মাহী আক্তার রুনা ও মুনিতা।
বাঙ্গলির অস্তিত্ব দৃড় করার পাশাপাশি সব ভেদাভেদ দূর করে বাংলাদেশী কমিউনিটি এগিয়ে যাবে প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানের আয়োজকবৃন্দ। দেশ ও দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করতে প্রবাসের পরবর্তী প্রজন্মের জন্য পহেলা বৈশাখের এ অনুষ্ঠানের আয়োজনের উপর গুরুত্বারোপ করেন তারা।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
