
এন আই মাহমুদঃ যুক্তরাজ্য নিবাসী কানাইঘাট প্রবাসীরা সেখানে সফররত সিলেট বিভাগীয় স্পেশাল কোর্ট-এর পিপি এডভোকেট ফখরুল ইসলাম কে সংবর্ধনা দিয়েছে। রবিবার, ২২ মে সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে যুক্তরাজ্যস্থ কানাইঘাটবাসীর উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন আহমদ চৌধুরী’র সভাপতিত্বে ও গাছবাড়ী ডেভেলপমেন্ট এসোশিয়েসনের সাধারণ সম্পাদক একাউন্টেট সোলেমান আহমেদ, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল ও ইমরান আহমদের পরিচালনায় সভায় বক্তারা এডভোকেট ফখরুল ইসলামের সমাজ উন্নয়নে নানা ভূমিকা’র কথা তুলে ধরেন।
সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন, “একজন আইনজীবি হিসেবে তিনি যেমন অসহায়, দরিদ্র মানুষের মামলা মোকদ্দমায় সহযোগীতা করছেন, একইভাবে জন্মমাটি কানাইঘাট এলাকার সামাজিক উন্নয়ন,সমাজ সংস্কার ও শিক্ষার উন্নয়নে তিনি সরব।”
সভায় বক্তব্য রাখেন কানাইঘাট এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি মাওলানা রফিক আহমদ, সাবেক সভাপতি ইজ্জত উল্লাহ, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শামসুজ্জামান বাহার, সাবেক সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসাইন, সহ সভাপতি মোস্তফা জামাল,সহ সভাপতি শামীম আহমদ সামুল, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক খসরুজ্জামান খসরু, সদস্য আশরাফুল ইসলাম, কমিউনিটি নেতা ফখর উদ্দিন, সাদ উদ্দিন, ফখর উদ্দিন আহমদ, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দোহা চৌধুরী সোহেল, আব্দুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, তাজুল ইসলাম ,সাবেক ছাত্রনেতা সারওয়ার কবির, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের চ্যারিটি সম্পাদক ফাহাদ আহমদ, সাবেক ছাত্রনেতা খয়ের উদ্দিন চৌধুরী, কমিউনিটি নেতা হাফিজ মাওলানা আব্দুর রহিম, সোলেমান আহমেদ, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান চৌধুরী, মাহনুদুল হাসান বাবুল,সাবলু আহমদ, জায়নুল আবেদিন, আল আমিন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কানাইঘাট ষ্টুডেন্ট এসোসিয়েশনির যুগ্ম আহ্বায়ক হাফিজ সুহেল আহমদ, বক্তব্য রাখেন ষ্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি হাফিজ আব্দুর রহিম সদস্য সচিব ইব্রাহীম আলী, নাজমুল ইসলাম জাহাঙ্গীর, ফজলে রাব্বী জামিল প্রমুখ।
সভায় যুক্তরাজ্যে বসবাসরত প্রায় শতাধিক কানাইঘাটবাসী ঊপস্থিত ছিলেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
