ফ্রান্সের আসন্ন নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহন করার আহবান জানালেন রাষ্ট্রদূত এম. তালহা

ফ্রান্সের আসন্ন নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহন করার আহবান জানালেন রাষ্ট্রদূত এম. তালহা

ফ্রান্সের আসন্ন নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহন করার আহবান জানালেন রাষ্ট্রদূত এম. তালহা
ফ্রান্সের আসন্ন নির্বাচনে বাংলাদেশিদের অংশগ্রহন করার আহবান জানালেন রাষ্ট্রদূত এম. তালহা

এন আই মাহমুদঃ এমাসে ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে যে সকল বাংলাদেশীদের দ্বৈত-নাগরিকত্ব রয়েছে তাদের ফ্রান্সের জাতীয় নির্বাচনে অংশগ্রহনের আহবান জানিয়েছেন বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।

দেশটির স্থানীয় রাজনীতিতে যোগ দেয়ার মাধ্যমে ইতোমধ্যে কাউন্সিলর সহ নানা পদে আসীন হয়েছেন অনেক বাংলাদেশী। সাধারণ ভোটারদেরও একই পথ অনুসরণ করে রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন তিনি।

কে কোন দলকে সমর্থন করবেন তা মূখ্য নয়, বরং স্থানীয় রাজনীতিতে অংশগ্রহনই মুখ্য- বলে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স জুড়ে বসবাস করা বাংলাদেশীদের মধ্যে যারা এ দেশে ভোট প্রদানের অধিকার অর্জন করেছেন তাদের উচিত একটি অংশগ্রহনমূলক নির্বাচন প্রক্রিয়ায় যথাসম্ভব সহযোগিতা করা। এটি একদিকে যেমন ফরাসী সরকারের প্রতি সহযোগিতার নিদর্শন, তেমনি অপরদিকে আর্থ-সামাজিক ব্যবস্থায় অবদান রাখার একটি স্বীকৃত উপায়।

বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে ফ্রান্সের সাথে নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় রাজনীতিতে যোগদানের মাধ্যমে দেশটির সমৃদ্ধির পথে স্বাক্ষর রাখা একটি দায়িত্ব। এ দায়িত্ব পালনের যোগ্যতা যারা অর্জন করেছেন তাদেরকে তা পালনের জন্য উৎসাহ দেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, ব্যক্তিভেদে যে কোনো দলের প্রতি সমর্থন থাকতে পারে, তবে অংশগ্রহন না করে স্থানীয় রাজনীতিতে অবদান রাখার সুযোগ কারো হেলা করা উচিত নয়।

সকল ক্ষেত্রে দেশটির আইন ও শৃঙ্খলার প্রতি সম্মান ও মূল্যবোধ বজায় রাখারও আহবান জানান তিনি।

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.