সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন আহমেদ জুনেদ ফারহান

সাংবাদিকতায় বিশেষ সম্মাননা পেলেন আহমেদ জুনেদ ফারহান

নবকণ্ঠ ডেস্ক: সাংবাদিকতায় বিশেষ কৃতিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পুরস্কারে ভূষিত হয়েছেন সাংবাদিক আহমেদ জুনেদ ফারহান। ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

গত ১৭ মে (রোববার) প্যারিসের একটি অভিজাত হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরী দ্যা অভারভিলিয়ের পৌরসভার মেয়র সুফিয়ান কারোমি। অনুষ্ঠানে সাংবাদিকতা পেশায় তার নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং দীর্ঘদিনের অবদানের কথা বিশেষভাবে তুলে ধরা হয়।

বর্তমানে আহমেদ জুনেদ ফারহান ইউরোপের জনপ্রিয় বাংলা-ইংলিশ আইপিটিভি ‘চ্যানেল ইউরোপ টেলিভিশন’ এবং ঠিকানা পত্রিকার ফ্রান্স প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসে থেকেও তিনি নিয়মিতভাবে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সামাজিক বাস্তবতা ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ বিষয় গণমাধ্যমে তুলে ধরছেন।

বিজ্ঞাপন

তার সাংবাদিকতা জীবনের সূচনা হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রাচীন ও জনপ্রিয় সাপ্তাহিক ‘ঠিকানা’ গ্রুপ অব মিডিয়া পাবলিকেশনের ‘মানব ঠিকানা’ পত্রিকায় কাজের মাধ্যমে। বাংলাদেশে অবস্থানকালে তার অনুসন্ধানী, তথ্যনির্ভর এবং ব্যতিক্রমধর্মী বহু প্রতিবেদন পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে এবং বিভিন্ন মহলে আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে প্রবাস জীবনে পা রাখলেও সাংবাদিকতার প্রতি তার আগ্রহ ও দায়বদ্ধতায় কোনো ভাটা পড়েনি। ব্যস্ত প্রবাস জীবনের মাঝেও সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তিনি সংবাদ সংগ্রহ ও পরিবেশন করে যাচ্ছেন। বিশেষ করে ফ্রান্সসহ ইউরোপে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সুখ-দুঃখ, অধিকার, সংস্কৃতি এবং প্রবাস জীবনের নানা বাস্তব চিত্র তিনি ধারাবাহিকভাবে গণমাধ্যমে তুলে ধরছেন।

এ ছাড়া ইউরোপের মূলধারার রাজনীতি, সামাজিক পরিবর্তন, অভিবাসী ইস্যু এবং আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ঘটনাবলিও তার প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে উঠে আসে বলে সহকর্মীরা উল্লেখ করেন।

সাংবাদিক আহমেদ জুনেদ ফারহানের এ অর্জনে সহকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরবেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় আহমেদ জুনেদ ফারহান বলেন, এ স্বীকৃতি তাকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তিনি বলেন, দেশ ও প্রবাসে জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সমাজ ও দেশের বৃহত্তর কল্যাণে আরও বিস্তৃত পরিসরে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *