বইমেলায় আহম্মেদ ফয়েজের "সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান" এর মোড়ক উন্মোচন

বইমেলায় আহম্মেদ ফয়েজের “সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান” এর মোড়ক উন্মোচন

নবকণ্ঠ ডেস্কঃ অনুষ্ঠিত হল প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব আহম্মদ ফয়েজের ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান। বুধবার দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম।

প্রধান অতিথি, তার বক্তব্যে জুলাই এর রক্তাক্ত দিনগুলোর কথা স্মরণ করে এরক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে দলিল সংরক্ষণের এ উদ্যোগকে ঐতিহাসিক এক উদাহরণ বলে উল্লেখ করেন। স্বৈরাচার এখনো নানা ধরণের ন্যারেটিভ তৈরী করে মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করার জন্য হাজার ভাবে অপচেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। এ অপচেষ্টার বিপরীতে সকলের উদ্যোগে এ রকম প্রকাশনা ও ঐতিহাসিক দলিল সংরক্ষণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

এছাড়া বিশেষ অতিথি জনাব শফিকুল আলম, এ ভাবে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে আহম্মদ ফয়েজ এর দায়িত্ববোধের ভুয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, লেখক সাংবাদিক সালহ উদ্দিন শুভ্র, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং আদর্শের প্রকাশক – প্রধান নির্বাহী মাহবুব রাহমান।

উল্লেখ্য, ২৫% ছাড়ে ‘সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান’ বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫ আদর্শের প্যাভিলিয়ন – ২৬ এ। এছাড়াও বইটি অনলাইনে সংগ্রহ করতে যোগাযোগ করতে পারবেন মেসেঞ্জারে m.me/myAdarsha এবং হোয়াটস্যাপ নম্বর/লিংকে: wa.me/8801793296202

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.