জুলাই জার্নাল পরিদর্শনে প্যারিস পৌঁছালেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ

জুলাই জার্নাল পরিদর্শনে প্যারিস পৌঁছালেন সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ

নবকণ্ঠ ডেস্কঃ ১৯ জানুয়ারী রবিবার বিকেল ৫ টায় প্রবাসীদের জন্য প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ” শীর্ষক প্রদর্শনী। অবারভিলাস্থ এক অভিজাত হলে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনী উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব সাংবাদিক ফয়েজ আহমেদ। তিনি প্যারিস পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আয়োজক পোর্টাল নবকণ্ট ডট কমের সম্পাদক আবু তাহির।

বিকেল ৫ টা থেকে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীতে রক্তাক্ত জুলাই এর চিত্রকর্ম, রণাঙ্গনের যোদ্ধাদের তৈরী গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শনীর পাশাপাশি, আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সার্বিক সহযোগীতায় রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ফ্রান্স উইং।

আয়োজক পক্ষ নবকণ্ঠ ডট কমের পক্ষ থেকে এ প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয়েছে সর্বস্তরের প্রবাসীদেরকে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *