ফ্রান্সে লায়েক আহমদ তালুকদারের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে লায়েক আহমদ তালুকদারের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্স যুবদল নেতা লায়েক আহমদ তালুকদারের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে ফ্রান্সের অবারভিলা এলাকার বাংলাদেশি জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম এ তাহেরসহ নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে ছিলেন শাহ জামাল, রশিদ পাটোয়ারী, জুনেদ আহমেদ, মালেক আহমদ, জাহিদুল ইসলাম সীপার, সৈয়দ রাজা, হুমায়ূন রশিদ চৌধুরী এনাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত এস এ মিল্টন সরকার, জাহাঙ্গীর আলম মিলন, মির্জা সুমন, আলতাফুর রহমান, মাহবুবুর রহমান, পারভেজ খন্দকার, আলম খান, কায়সার আহমেদ, সায়েম আহমেদ, জাসিম আহমেদ, সাদেক আহমদ তালুকদার, জুবের আহমেদ, সায়মন তালুকদার, সাইফুদ্দিন, সোহাগ আহমদ, পাবেল আহমদ, রবিউল ইসলাম আসিফ, সাদিক আহমদ প্রমুখ।

দোয়া মাহফিলে লায়েক আহমদ তালুকদারের পিতার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ-বিদেশের সকলের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

মোনাজাত শেষে উপস্থিত সকলের মধ্যে শিরনী ও তবরুক বিতরণ করা হয়।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.