নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ ছড়িয়েছে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামানকে ঘিরে। সম্প্রতি তাজ হাসমী তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত বিশ্লেষণধর্মী ভিডিওতে দাবি করেন, ড. ইউনুস তার উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা করছেন। যদিও এটি আদতে একটি কৌশলগত চাল কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
ভিডিওতে বলা হয়েছে, আন্তর্জাতিক মহলে ড. ইউনুসের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা তাকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর একটি ‘মোক্ষম অস্ত্র’ হিসেবে উপস্থাপন করছে। অন্যদিকে, সেনাপ্রধান ওয়াকার উজ-জামানের অবস্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্য রাজনৈতিক পক্ষপাতদুষ্ট কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
বিশ্লেষণে আরও দাবি করা হয়, ISPR (Inter Services Public Relations) সেনাপ্রধানকে নিয়ে এমন কিছু বার্তা প্রকাশ করেছে যা তাকে রাজনৈতিকভাবে ‘এক্সপোজ’ করেছে। এটি সেনাবাহিনীর অভ্যন্তরে বিভাজনের ইঙ্গিত দিচ্ছে বলে অনেকেই মনে করছেন।
সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশের রাজনীতি ও সামরিক শক্তির মধ্যে সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, সেনাবাহিনী যদি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে দেশের গণতন্ত্র ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।
এই পরিস্থিতিতে ড. ইউনুসের পদক্ষেপ ও সেনাপ্রধানের অবস্থান আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই ধারণা বিশ্লেষকদের।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
