প্রবাসে বাংলাদেশী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরার আহবান

প্রবাসে বাংলাদেশী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরার আহবান

প্রবাসে বাংলাদেশী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরার আহবান
প্রবাসে বাংলাদেশী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরার আহবান

নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশের ইতিহাসের সাথে অংগাঅংগিভাবে জড়িয়ে আছে বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। আর ফ্রান্সে বসবাসরত নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরাতে হবে বলে জানালেন দেশটিতে বসবাসকারী সাংবাদিকরা।

শনিবার সাংবাদিক পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে এই মতামত দেন তারা। রাজধানীর প্যারিসের এক রেস্টুরেন্টে এই অনুষ্ঠান আয়োজন করা হয় বলা জানা যায়।

এই সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত চড়ুইভাতি অনুষ্ঠানে এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘বংগবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফ্রান্সে বসবাসরত বাংগালী শিশু – কিশোররা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু – কিশোররা নানান রঙ, পেন্সিল ও তুলিতে ফুটিয়ে তোলে বংগবন্ধু ও তার স্বপ্নের বাংলাদেশের জাতীয় পতাকা, স্মৃতিসৌধসহ বিভিন্ন বিখ্যাত স্থান ও প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক আব্দুল আজিজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নয়ন মামুন।

আয়োজনটির দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আবুল কালাম মামুন ও মাসুমা ইসলাম নদী।

অনুষ্ঠানে আগত অথিতিদের মাঝে বক্তব্য রাখেন আবু তাহির, লুৎফর রহমান বাবু, ওমর ফারুক, মিজানুর রহমান, জাফর ইকবাল, মারুফ চৌধুরী, মাসুদ আহমেদ, ফাহাদ, রশিদ চৌধুরী, শেখ সামিরা, ইসরাত জাহান, ইরফান, তানিয়া সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ।

বক্তব্য প্রদানকালে সাংবাদিক নেতারা নতুন প্রজন্মের নিকট বংগবন্ধু ও বাংলাদেশ তুলে ধরতে এমন অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে এরূপ অনুষ্ঠান আরো বেশি করে আয়োজন করার কথা জানান।

ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরো বড় পরিসরে আয়োজন করার অংগীকার ব্যক্ত করেন তারা।

-311

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *