নবকণ্ঠ ডেস্কঃ আজ ৫ অক্টোবর শনিবার বিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসর সঙ্গে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে জামায়াতে ইসলামীর এ প্রতিনিধি দলের সাথে তাঁর কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামাআতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, আ.ন.ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ।
বৈঠক শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাংবাদিকদের ব্রিফিংকালে বৈঠকের সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। তিনি জানান বৈঠকে সাম্প্রতিক চলমান বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে ফলপ্রসু আলাপ আলোচনা হয়েছে। আমরে জামায়াত জানান দেশের জনগণ এবং সরকার একসাথে মিলে কিভাবে আন্তরিক সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলার আরও উন্নয়ন করা যায় এবং সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার ব্যাপারে জাতিকে কীভাবে ঐক্যবদ্ধ রাখা যায় সেই বিষয়গুলো নিয়ে আজ আমাদের আলোচনা হয়েছে। আমরা আশা করছি অন্তর্ববর্তী সরকার কোনো ধরনের পক্ষ-বিপক্ষের মানসিকতা পোষণ না করে নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে দেশকে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা ভাল জায়গায় নিয়ে যাবে। আমরা আশা প্রকাশ করছি যে, তারা নাতিদীর্ঘ সময়ের মধ্যে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবেন
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, বিগত সাড়ে ১৫ বছরের দুঃশাসন, অপশাসনের পর গত ৫ আগষ্ট একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন এসেছে। এ পরিবর্তনকে দেশের আপামর জনগণ অভিনন্দন জানিয়েছে। আমরা আরেকবার এই গণঅভ্যুত্থান যাদের নেতৃত্বে সংঘঠিত হয়েছে, যারা জীবন দিয়েছেন, দেশে-প্রবাসে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে দেশবাসী বিশেষ করে আমার দলের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এসময় যারা নিহত হয়েছেন আল্লাহ তায়ালার দরবারে তাদের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করছি। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি এবং আল্লাহ তায়ালার কাছে তাদের সুস্থতা কামনা করছি।
তিনি আরও বলেন, আমরা আজ এসেছিলাম দেশ ও জাতির প্রয়োজনে। এই সরকার একটা নির্দলীয়, অন্তবর্তীকালীন সরকার। তারা দেশ শাসনের জন্য আসেননি। দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য এসেছেন। তাদের কাজ হচ্ছে জাতিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া। এজন্য তারা কিছু মৌলিক বিষয়ে কাজ করবেন, কিছু সংস্কার করবেন, সেই বিষয়েই আজ আমরা কথা বলেছি।
জামাতের আমীর এসময় অবগত করেন, আগামী ৯ তারিখে জামাআতে ইসলামী জাতির সামনে তাদের প্রস্তাবনাগুলো উপস্থাপন করবে। এতে তারা আলাদাভাবে সংস্কারের রোডম্যাপের প্রস্তাবনা ও নির্বাচনী রোডম্যপের প্রস্তবনা পেশ করবেন বলে জানিয়েছেন।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

