“প্রাথমিকভাবে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হলেও, তিনি নিজেই তা প্রত্যাখ্যান করেছেন। দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।”

জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত

নবকণ্ঠ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুতর ব্লক ধরা পড়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ জুলাই) কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরীক্ষায় হৃদপিণ্ডে তিনটি মেজর ব্লক শনাক্ত হয়। এনজিওপ্লাস্টির পরিবর্তে চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।

“প্রাথমিকভাবে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হলেও, তিনি নিজেই তা প্রত্যাখ্যান করেছেন। দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।”

জানা গেছে, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর থেকেই তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয় এবং একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এনজিওগ্রামের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকরা তার হার্টে গুরুতর সমস্যা চিহ্নিত করেন।

জামায়াত আমীরের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে তাকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হলেও, তিনি নিজেই তা প্রত্যাখ্যান করেছেন। দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।”

বর্তমানে বাইপাস সার্জারির জন্য প্রস্তুতি গ্রহণ চলছে। তার পরিবার ও দল দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের সুস্থতা ও দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া চেয়েছে।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.