জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবীতে ১তারিখ শাহবাগে চলে আসুন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর গণজমায়েতে... সময়: বিকাল ৩টা।

জুলাই ঘোষণাপত্রের দাবীতে শাহবাগে গণজমায়েত এর ঘোষণা দিল আপ বাংলাদেশ

নবকণ্ঠ ডেস্কঃ জুলাই অভ্যূত্থানের চেতনায় আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক প্লাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) ‘জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদ’-এর দাবিতে আগামী ১ জুলাই বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে এক গণজমায়েতের ঘোষণা দিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই গণজমায়েতের মূল উদ্দেশ্য হলো — দেশের জনগণের জন্য একটি নতুন ভবিষ্যৎ রূপরেখা উপস্থাপন, যেখানে স্বচ্ছতা, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অঙ্গীকার থাকবে।

আপ বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমানে দেশের রাজনৈতিক প্রক্রিয়া জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবং একটি কার্যকর জাতীয় সনদই পারে ভবিষ্যতের রাজনৈতিক কাঠামোকে স্থিতিশীলতা দিতে। এ লক্ষ্যে তারা ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করতে যাচ্ছে, যা হবে একটি নতুন সামাজিক চুক্তি — জনগণের সঙ্গে জনগণের, জনগণের জন্য।

আপ বাংলাদেশ-এর পক্ষ থেকে সকল সচেতন নাগরিক, ছাত্র-যুবসমাজ, পেশাজীবী, মানবাধিকারকর্মী ও দেশপ্রেমিক জনগণকে এই গণজমায়েতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন,”এই মুহূর্তে দেশ এক অস্থির রাজনৈতিক সময় অতিক্রম করছে। জনগণের স্বার্থে নতুন করে ভাবতে হবে, গড়তে হবে একতা। আমরা শাহবাগ থেকে সেই পরিবর্তনের সূচনা করতে চাই।”

গণজমায়েতের জন্য প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো বাধা জানানো হয়নি। তবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি প্রত্যাশা কামনা করা হয়েছে।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.