ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

নবকণ্ঠ ডেস্কঃ অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশী নাগরিককে চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এদিন বেলা সাড়ে ১১টায় সীমান্তের মেইন পিলার ১০৫-এর নিকট শুন্যরেখায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে মেহেরপুর মুজিবনগর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার তাপস কুমার এবং বিএসএফের পক্ষে ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ধরমেন্দ্রদাহ নেতৃত্ব দেন।

বৈঠকে বিএসএফ পূর্বে বিভিন্ন সময়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশকারী ১৭ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। হস্তান্তরিতদের মধ্যে রয়েছেন ৮ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ৪ জন অপ্রাপ্তবয়স্ক শিশু।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব ব্যক্তি বিভিন্ন সময় সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.